Monday, April 6, 2026

ডিজেলচালিত গাড়ি উৎপাদন বন্ধ করুন: নির্মাতা সংস্থাগুলিকে হুঁশিয়ারি নীতীন গড়করির

Date:

Share post:

গাড়ি নির্মাণকারী সংস্থাগুলিকে ডিজেল চালিত গাড়ি উৎপাদন বন্ধ করতে কার্যত হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। আগামী দিনে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির উপর অতিরিক্ত কর চাপানোরও ইঙ্গিত দিলেন তিনি। মন্ত্রী জানান, বায়ুদূষণের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে ডিজেল চালিত গাড়ি।

মঙ্গলবার দিল্লিতে দেশের গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন, ‘সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’ (সিয়াম)-এর ৬৩তম বার্ষিক সম্মেলনে গড়করি জানান, “ধাপে ধাপে বিদায় জানাতে হবে ডিজেল চালিত গাড়িকে তাহলেই বায়ু দূষণের সঙ্গে মোকাবেলা করা সম্ভব হবে।” ডিজেলকে একটি “বিপজ্জনক জ্বালানী” বলে অভিহিত করে মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান চাহিদা ভারতকে জ্বালানি আমদানির উপর নির্ভর করতে বাধ্য করছে। আর এই পদক্ষেপ নিতে গিয়ে যদি ভারতীয় গাড়ি প্রস্তুতকারকদের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে হয় তাহলে তাও করবে সরকার। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়করি মঙ্গলবার বলেন, ডিজেল গাড়ির উপর ট্যাক্স বাড়ানো এবং নির্মাতারা তাদের উৎপাদন সীমিত না করলে তাদের বিক্রয়কে “আরও কঠিন” করা ছাড়া সরকারের আর কোন বিকল্প থাকবে না।

গড়করি এদিন “দূষণ-কর” বসানোর ইঙ্গিতও দেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে এদিন নীতীন গড়করি জানান, সরকার যদিও এখনই কর নিয়ে কোনও চিন্তা করছে না তবে ২০৭০ সালের মধ্যে কার্বন নির্গমণের পরিমাণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে মন্ত্রক। আর সেই প্রতিশ্রুতি রাখতে পরিষ্কার এবং সবুজ বিকল্প জ্বালানী গ্রহণ করা অপরিহার্য।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...