Saturday, March 14, 2026

বুধের সকালে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকে না গিয়ে ইডির দফতরে হাজির অভিষেক

Date:

Share post:

কথামত বুধবার সকালে কলকাতা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অর্থ্যাৎ ইডির দফতরে পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তলব করেছিল ইডি। সেইমতো বুধবার সকাল ১১টা ১২মিনিট নাগাদ বাড়ি থেকে ইডির দফতরের উদ্দেশে রওনা দেন অভিষেক। ১১টা ৩৪মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।

আরও পড়ুনঃমামলার রায়দানের আগে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়: ইডিকে মৌখিক নির্দেশ বিচারপতির

বুধবারই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। ইন্ডিয়া’র ওই কমিটির সদস্য অভিষেক। কিন্তু সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনই অভিষেককে ইডি ডেকে পাঠানোর কারণে ‘ইন্ডিয়া’ বৈঠকে হাজির থাকতে পারলেন না অভিষেক।মঙ্গলবারই তিনি জানান, ‘ইন্ডিয়া’র সমন্বয় বৈঠকে যেতে পারবেন না তিনি। ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন তিনি।
এদিকে, অভিষেককে ইডির তলব নিয়ে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে (টুইট) বুধবার সকালে একটি পোস্ট করা হয়। সেই পোস্টে লেখা হয়, বিজেপি কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে অভিষেকের বিরুদ্ধে লড়াই করছে।

https://x.com/aitcofficial/status/1701832634626924907?s=48&t=bkffdJsXz_M013aKvwh_TQ

পাশাপাশি এও বলা হয়েছে, ইডি-সিবিআইয়ের হুমকি দিয়ে অভিষেককে মানুষের কাছ থেকে দূরে সরাতে চাইলেও তাতে সফল হতে পারবে না বিজেপি।
অন্যদিকে, বুধবার সকালে ইডি দফতরের বাইরে ছিল কড়া নিরাপত্তা। সিজিও কমপ্লেক্সে অন্যান্য দফতরেরও অফিস রয়েছে। এদিন সকাল থেকে দেখা যায়, সেখানে যাঁরাই ঢুকছেন তাঁদের পরিচয় পত্র দেখতে চাইছে পুলিশ। তারপর স্ক্যান করে ঢুকতে দেওয়া হচ্ছে।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ (Silajit)। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...