Saturday, April 4, 2026

স্পেন সফরের পথে দুবাইতে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, মুগ্ধ সবাই

Date:

Share post:

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

 

প্রথমে দুবাই, তারপর স্পেন (Spain), সেখান থেকে আবার দুবাই হয়ে কলকাতা। BGBS-কে সামনে রেখে বিদেশের শিল্পপতিদের বাংলায় ডেকে আনার লক্ষ্যে সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)৷ মঙ্গলবার সকালে রওনা দিয়ে দুবাইতে নেমে একটু সময় কাটান তিনি। সেই সময়ের মাঝেই রং-তুলি তুলে নিলেন মুখ্যমন্ত্রী। আঁকলেন ছবি।

আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে ভারত, সুপার ফোরের ম‍্যাচে শ্রীলঙ্কাকে হারাল ৪১ রানে, ৪ উইকেট কুলদীপের

পরিভাষায় ছবির নাম দিয়েছেন আর্থ লাফ্‌স ইন ফ্লাওয়ার্স। ইনস্টাগ্রামে দেওয়া ছবিটি ইতিমধ্যে বহু মানুষকে মুগ্ধ করেছে। বিশেষত রঙের ব্যবহার তাকিয়ে দেখতে হয়।

রং-তুলি-ক্যানভাস চিরকালই পছন্দ মুখ্যমন্ত্রীর। তিনি নিজেও জানিয়েছেন, রং-তুলি হাতে নিলেই তিনি ছবি এঁকে ফেলেন। রাজ্য সরকারের বিভিন্ন লোগোর ডিজাইনও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) আঁকা। অনেক সময় নিজের লেখা বইয়ের কভারও তাঁর আঁকা। এই শিল্পীস্বত্তা থেকেই দুবাই (Dubai) গিয়েও ছবি আঁকলেন তিনি। একটা ফুল যেন অনেক রঙের সমাহার- সব কিছুকে নিয়ে মিলেমিশে থাকার বার্তা দিচ্ছে।

 

 

 

Related articles

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...