Tuesday, June 16, 2026

কল সেন্টারের নামে প্রতা.রণার ব্যবসা! পুলিশের জালে কলকাতার ৫ অভি.যুক্ত

Date:

Share post:

কল সেন্টারের (Call Centre) আড়ালে প্রতারণার ব্যবসা চলছিল। বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা কলকাতার রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে জমা পড়ে। ইন্টারপোল (Interpole )মারফত খবর পাওয়ার পরই স্বতঃপ্রণোদিত তদন্তে নামে কলকাতা পুলিশ (Kolkata Police)। ইতিমধ্যেই লখনউ (Lucknow)থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে পাঁচজনই কলকাতার (Kolkata)বাসিন্দা। এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছেন তার খোঁজ চালাচ্ছে লালবাজারের গোয়েন্দারা।

পুলিশ সূত্রে জানা যায় যে কানাডার ইন্টারপোল ভুয়ো কলসেন্টারের তদন্তে নেমে কলকাতার দুজনের খোঁজ মেলে। তাঁরা হলেন একবালপুর এলাকার বাসিন্দা জুনেইদ আনসারি এবং গার্ডেনরিচ এলাকার শাদাব আলম। কলকাতার যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তার সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ধরে খোঁজ শুরু করে পুলিশ। প্রতারকরা কানাডার এক কমিউনিকেশন সংস্থার কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে খবর। ফাঁদ বুঝতে না পেরে কানাডার বাসিন্দা হেগার্টি-পটস জানুয়ারি মাসে দু’দফায় প্রায় ৫ লক্ষ টাকা কলকাতার রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে জমা করেন। স্বতঃপ্রণোদিত মামলায় উত্তরপ্রদেশে গিয়ে ছয় জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ একাধিক ডিভাইস এবং যন্ত্র উদ্ধার করে তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ধৃতরা হলেন, মহম্মদ নওশাদ, মোয়াজ্জেম আহমেদ, আমন চৌধুরী এবং মহম্মদ শেশাদ ও উত্তর প্রদেশের আজিম খান।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...