Tuesday, June 9, 2026

দমকল বিভাগে বে.নিয়ম! হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন ২৫ জন

Date:

Share post:

বীরভূমের (Birbhum) অক্সিলারি ফায়ার অপারেটর (Auxiliary Fire Operator) পদে কর্মরত ২৫ জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার দমকল নিয়োগ মামলায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ দেন। এদিন হাইকোর্টের এমন নির্দেশের জেরে প্রশ্নের মুখে ১৫০০ জনের ভবিষ্যৎ। তবে এদিন চাকরি বাতিলের রায় ঘোষণার পর বিচারপতি দেবাংশু বসাক সরকারি কৌঁসুলিকে সাফ জানিয়ে দেন, বীরভূম জেলার মামলার ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অন্য জেলায় যদি এই পদে নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে সেই সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকেই। উল্লেখ্য, ২০১৭ সালে ১৫০০ জনকে অক্সিলারি ফায়ার অপারেটর পদে নিয়োগ করে রাজ্য। এদিন রায়দানের আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দেন, অন্যান্য জেলার ক্ষেত্রে কীভাবে এই পদে নিয়োগ করা হয়েছে, তা অবিলম্বে খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নিক রাজ্য।

পাশাপাশি আদলত এদিন সাফ জানিয়েছে, দমকলের মতো একটা গুরুত্বপূর্ণ দফতরে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) মাধ্যমে স্থায়ী নিয়োগ হয়, সেখানে এমন অস্থায়ী নিয়োগ একেবারেই যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক ন্যায়বিচারের পরিপন্থী বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি।

 

 

 

 

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...