Tuesday, March 31, 2026

BSF-এর অত্যা.চারের বিরো.ধিতায় এবার সরব বিজেপিই! বিপা.কে স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

সীমান্ত এলাকায় নজরদারির পরিবর্তে ক্রমশ অত্যাচারের মাত্রা বাড়াচ্ছে বিএসএফ (BSF)। অমিত শাহের (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সীমান্ত রক্ষী বাহিনীর কাজের বিরুদ্ধে শুধু তৃণমূল সরব হয় বলে কটাক্ষ করতেন বঙ্গের বিজেপি (BJP )নেতৃত্ব। এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) জেলা কোচবিহারেই উলটপুরাণ! বিএসএফের (BSF )‘বাড়বাড়ন্ত’ নিয়ে সরব বিজেপির (BJP) পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যেরা।

সরকারি কাজের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের গুরুত্ব বাড়াল কেন্দ্র!

কোচবিহারের দিনহাটা কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছেন নিশীথ। স্বরাষ্ট্র মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব যার কাঁধে সেই মন্ত্রীর নিজের জেলাতেই একগুচ্ছ অভিযোগ।মেখলিগঞ্জ সীমান্তের বাগডোকরা-ফুলকাডাবরী গ্রাম পঞ্চায়েতের চারুবাগান এলাকার বাসিন্দা দীপ্তি রায় ডাকুয়া বলছেন বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দানের গরু নিয়ে যাওয়ার সময় বিএসএফ বাধা দেয়। অকাট্য যুক্তি দিয়ে অযথা হেনস্থা করা হয় পাশাপাশি গরুটিকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ সীমান্ত রক্ষী বাহিনী বিরুদ্ধে। এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলতে গেলে তাঁদের গুলি করে মেরে ফেলার হুমকিও দেন বিএসএফের জওয়ানরা বলেই গ্রামবাসীদের অভিযোগ। পাশাপাশি দীপ্তি নামের মহিলাকে যথেষ্ট হেনস্থাও করা হয়।প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মেখলিগঞ্জ-ধাপরাগামী রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। এই বিষয়টি মেখলিগঞ্জের বিডিওকে জানানো হয়। স্থানীয় বিজেপি নেতারাও বিএসএফের অত্যাচারের কথা কার্যত স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে সীমান্ত রক্ষী বাহিনী কখনোই তাদের সঙ্গে সহযোগিতা করে না উপরন্ত অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজের জেলা সামলাতে পারেন না তিনি কী করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...