Thursday, April 9, 2026

চেয়ারম্যান উপাচার্য, দুই থানার ওসিকে নিয়ে যাদবপুরে ৩০ সদস্যের অ্যান্টি র‍্যা.গিং কমিটি গঠন

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেইল হস্টেলে র‍্যাগিয়ের শিকার হয়ে গত ৯ আগস্ট প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর তোলপাড় রাজ্য। জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আইন আইনের পথে চলছে। তবে শিক্ষাঙ্গন থেকে র‍্যাগিয়ের মতো ব্যাধিকে চিরতরে দূর করতে সোচ্চার হয়েছে সমাজের বিভিন্ন মহল। আজ, বৃহস্পতিবার নতুন করে অ্যান্টি র‍্যাগিং কমিটি (Anti Raging Committee) গঠিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

এই কমিটিতে রাখা হয়েছে দু’টি থানার ওসিকে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ছাত্রাবাস যাদবপুর ও বিধাননগরে রয়েছে, তাই এই যাদবপুর এবং বিধাননগর দক্ষিণ থানার ওসি থাকবেন অ্যান্টি র‍্যাগিং কমিটিতে।কমিটির চেয়ারম্যান হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়াও সহ-উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্র সংসদের প্রতিনিধি, ডিন অফ স্টুডেন্টস, সংবাদমাধ্যমের প্রতিনিধিকেও রাখা হয়েছে কমিটিতে। এদিন বিজ্ঞপ্তি দিয়ে ৩০ জনের কমিটির কথা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যেক সদস্যের ই-মেইল আইডি ও ফোন নম্বর দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, যাদবপুর কাণ্ডের পর রাজ্য সরকারের নতুন অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর, ইউজিসির হেল্পলাইন নম্বর ও অনলাইনে অভিযোগ জানানোর জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে।

 

 

 

 

 

 

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...