Wednesday, June 24, 2026

শরীর খারাপ, কলকাতায় আসতে পারবেন না! সিবিআইকে ফের চিঠি নারদকর্তার

Date:

Share post:

প্রায় ৩ বছর পর নারদাকাণ্ডে ফের নড়চড়ে বসেছে সিবিআই। আগামী সোমবার সকাল সাড়ে ১০ টায় কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ম্যাথু স্যামুয়েলকে। তাঁর মোবাইল ফরেন্সিক হওয়ার পর বেশকিছু গুরুত্বপূর্ণ নথি হাতে এসেছে সিবিআই কর্তাদের। তারই প্রেক্ষিতে ম্যাথুর কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যদিও নোটিশ পাওয়ার পর সিবিআইকে ই-মেইল করে নারদকর্তা ম্যাথু স্যামুয়েলস স্পষ্ট জানিয়েছিলেন, যাতায়াতের জন্য বিমান ভাড়া ও থাকা-খাওয়ার জন্য হোটেল খরচ দিলেই তিনি কলকাতায় আসবেন। এদিন ম্যাথু ফের একটি মেইল করলেন সিবিআইকে। এদিন তিনি স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন, তাঁর চিঠিতে। সিবিআইকে মেইল করে নারদকর্তা লিখছেন, “শারীরিক অসুস্থতার কারণে ট্রেনে করে কলকাতায় যাওয়া সম্ভব নয়। আমার বাড়ির কাছাকাছি কথা বলার ব্যবস্থা করুন।” ম্যাথু তাঁর দাবির স্বপক্ষে মেডিকেল রিপোর্টগুলিও মেইলে অ্যাটাচ করে পাঠিয়েছেন। এমন একটা নিয়মের মধ্যে থাকতে হয়। যেখানে তাঁকে প্রতিদিন দিনে ২ বার করে ইনসুলিন নিতে হয় ও অন্যান্য ওষুধ খেতে হয়।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...