Wednesday, June 24, 2026

ফের উত্ত*প্ত মণিপুর! দুষ্কৃতীদের হানায় নি*হত পুলিশ কর্মী,জ*খম ২

Date:

Share post:

আবারও অশান্ত ডবল ইঞ্জিন সরকারে মণিপুর। বুধবার হিংসাদীর্ণ মণিপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পুলিশের এক সাব-ইন্সপেক্টরের। জখম হয়েছেন আরও ২। ঘটনাটি ঘটেছে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলায়।

আরও পড়ুনঃ ফের হিং.সাদীর্ণ মণিপুর, দুষ্কৃ.তীদের গু.লিতে মৃত ৩

এই ঘটনায় মণিপুরের পুলিশ সুপার কার্তিক মাল্লাদি বলেন, “নিহত ওংমাং হাওকিপ মণিপুর পুলিশের সাব-ইন্সপেক্টর। তিনি চূড়াচাঁদপুরের চিংপেই গ্রামে কর্মরত ছিলেন। বুধবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ওংমাংয়ের এবং আরও ২জন আহত হয়েছেন।” প্রসঙ্গত, মঙ্গলবারই আরও এক কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় তিনজন। গত ৭দিন ধরে টানা মৃত্যুর খবর মিলছে উত্তর-পূর্বের এই রাজ্য থেকে।

উল্লেখ্য, ৫মাস ধরে কুকি-মেইতেই জাতিদাঙ্গায় উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। প্রতিদিন মৃত্যুর খবর মিলছে। হাজার হাজার সেনা মোতায়েনের পরেও হিংসার আগুন চলছে মণিপুরে। জখম বহু। ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...