Wednesday, June 24, 2026

AI-এর মাধ্যমে রাজ্যে স্প্যানিশ শিক্ষা: মুখ্যমন্ত্রীর স্পেন সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বাংলার পড়ুয়াদের বিদেশি ভাষা শিক্ষার সুযোগ তৈরি ও কর্মসংস্থানে উদ্যোগী রাজ্য সরকার। সেই লক্ষ্যে বৃহস্পতিবার স্পেন সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। দ্বিপাক্ষিক আদান-প্রদানের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে স্প্যানিশ শিক্ষার সুযোগ তৈরি করতে এদিনের আলোচনায় উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

বিদেশি ভাষা শিক্ষায় আগ্রহী বাংলার পড়ুয়াদের জন্য সুখবর দিয়ে এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, স্পেন সরকারের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজেস বুলেরেমো এস্কেবানোর সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়েছে। এই বৈঠকে দ্বিপাক্ষিক সমঝোতায় স্প্যানিশ শিক্ষা, স্প্যানিশ বিশ্ববিদ্যালয় ও রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এক্সচেঞ্জ সিস্টেম গড়ে তোলার কথা আলোচনা হয়েছে। এর মাধ্যমে পড়ুয়াদের স্প্যানিশ শেখানো এবং আমাদের যেসব শিক্ষক রয়েছেন তাঁদেরও এই এক্সচেঞ্জ সিস্টেমে এনে স্প্যানিশ ফ্যাকাল্টি গড়ে তোলা নিয়ে আলোচনা হয়। মুখ্যসচিব জানান, ভাষাশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে কীভাবে কার্যকর করা যায় তা নিয়েও বিশদে আলোচনা হয়েছে এদিন। সেখানে স্পেন কিছুটা কাজ করেছে, বাংলায় কিছু সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভাষা শিক্ষার ক্ষেত্রে কাজ করছে। তাঁদের সঙ্গে মেলবন্ধন করে বিনিময় পদ্ধতির মাধ্যমে কীভাবে পরিকল্পনা বাস্তবায়িত করা যায় সে বিষয়ে বিশদে আলোচনা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...