Saturday, June 27, 2026

জমি নিয়ে বিবা*দের জের! যোগীরাজ্যে একই পরিবারের ৩ জনকে খু*ন

Date:

Share post:

ফের নৃশংস হত্যালীলার জন্য সংবাদের শিরনামে উঠে এল যোগীরাজ্য। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বীতে।

আরও পড়ুনঃ যোগীরাজ্যে জুভেনাইল হোম যেন নির্যা.তনের আঁতুড়ঘর, ভ.য়ঙ্কর ভিডিও ভাইরাল
পুলিশ সূত্রে খবর, হরিলাল নামে এক ব্যক্তির সঙ্গে সুভাষ নামে মহিদীনপুর গ্রামের অন্য এক জনের অনেকদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। এইনিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকত। শুক্রবার সকালে সেই ঝামেলা চরমে পৌঁছয়। অভিযোগ, এরপরই সুভাষ এবং তাঁর পরিবারের সদস্যরা হরিলালের পরিবারের উপর চড়াও হন। বচসা থেকে শুরু হলেও তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। দু’পক্ষের হাতাহাতির মধ্যে সুভাষ আচমকাই ধারালো অস্ত্র নিয়ে হরিলাল, তাঁর মেয়ে ব্রিজকালী এবং জামাই শিবসাগরের উপর হামলা করে। রাগের বশে তাঁদের উপর চড়াও হয়ে একের পর একজনের উপর কোপ বসাতে থাকেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হরিলাল এবং তাঁর পরিবারের দুই সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। চিকিৎসকেরা আহত তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই উত্তেজনা ছড়ায় কৌশাম্বীর ওই গ্রাম।
হরিলালের আত্মীয় এবং গ্রামবাসীরা অভিযুক্ত সুভাষের বাড়িতে পাল্টা চড়াও হন। বাড়ি ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে ঘিরে গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছয়। কৌশাম্বীর পুলিশ সুপার ব্রিজেশ শ্রীবাস্তব জানিয়েছেন, চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁরা সকলেই পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, যে জমি নিয়ে দুই পরিবারের বিবাদ, বিতর্কিত সেই জমির উপরে মেয়ে-জামাইয়ের জন্য বাড়ি বানিয়েছিলেন হরিলাল। তাঁর জামাই সেই জমির পাশে একটি দোকানও খুলেছিলেন। কিন্তু বাড়ি এবং দোকান নিয়ে আপত্তি জানিয়েছিলেন সুভাষ। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...