Tuesday, June 23, 2026

টিমকে জল দিতে এসে মজার কাণ্ড কোহলির, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

আজ সুপার ফোরের নিয়মরক্ষার ম‍্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। ইতিমধ্যেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। সেখানে রোহিত শর্মাদের মুখোমুখি শ্রীলঙ্কা। তাই আজ বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি-যশপ্রীত বুমরাহ-হার্দিক পান্ডিয়া-মহম্মদ সিরাজদের বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট। তবে ম‍্যাচে না থেকেও ফের শিরোনামে উঠে এলেন বিরাট। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন বাংলাদেশের আনামুল হক আউট হওয়ার পর খেলোয়াড়দের জল দিতে মাঠে ছুটে আসেন বিরাট কোহলি। তবে সেই সময়ে, এমনভাবে ছুটে আসেন কোহলি, যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন কোহলির এই আচরণে।

চলতি এশিয়া কাপে দুরন্ত ছন্দে কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রানে অপরাজিত ভারতের প্রাক্তন অধিনায়ক। এশিয়া কাপে ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে ভারত। তাই এই ম‍্যাচে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ভারতীয় দল খেলেছিল, সেই দলে পাঁচ বদল। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে রোহিত জানান, ফাইনালের আগে দলের বাকিদের সুযোগ দেওয়ার জন্যই পাঁচটি বদল করা হয়েছে। দল বাদ পড়েছেন বিরাট, কুলদীপ, বুমরাহ, সিরাজ এবং হার্দিক। দলে এসেছেন সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

আরও পড়ুন:কেন বন্ধ ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ? মুখ খুললেন শুক্লা

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...