Wednesday, June 24, 2026

পৃথিবীর জল চাঁদের মাটিতে! বড় আপডেট ইসরোর

Date:

Share post:

সাফল্য পেয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan-1),বিক্রম আর প্রজ্ঞান দুজনের আপাতত ঘুমের দেশে পাড়ি দিয়েছে। চাঁদের মাটিতে ২৩ অগাস্ট সন্ধ্যা ৬.০৪ মিনিটে অবতরণের পর থেকে টানা ১২ দিন কাজ করে গেছে প্রজ্ঞান। কিন্তু চাঁদে অন্ধকার নামার পর থেকে আপাতত বিশ্রামে প্রজ্ঞান (Pragyan)। কিন্তু এই অবস্থায় আচমকাই খবরের শিরোনামে চন্দ্রযান ১ (Chandrayaan1)। ২০০৮ সালের ২২ অক্টোবর যাত্রা শুরু করেছিল চন্দ্রযান ১। ১৪ নভেম্বর সেটি আছড়ে পড়েছিল চাঁদের বুকে। বিজ্ঞানীদের একাংশের মত,ইচ্ছাকৃত ভাবেই ওই যানটিকে ওই ভাবে আছড়ে ফেলা হয়েছিল। আর সেই মিশন থেকে চাঁদ সম্পর্কে বহু তথ্যও সংগ্রহ করা হয়। চন্দ্রযান ১ প্রথম চাঁদে জলের অস্তিত্বের কথা বলে। আর এবার ইসরো (ISRO)জানাল পৃথিবী থেকেই এই জলের উৎপত্তি।

চাঁদে প্রাণের অস্তিত্বের প্রধান শর্ত হল সেখানে জল থাকতে হবে। আর সেই জলের উপস্থিতির কারণ পৃথিবীর বায়ুমণ্ডল। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর চারদিকে যে প্লাজমা স্তর রয়েছে, তার প্রভাবেই চাঁদের পাথর ভেঙে যায় বা গলে যায়। এবং খনিজ তৈরি হয়। এছাড়া চাঁদের বায়ুমণ্ডলের আবহাওয়াতেও পরিবর্তন আনতে সাহায্য করেছে ওই স্তর। কেননা এই গ্রহের প্লাজমা স্তরে হাই যে ইলেকট্রন এনার্জি থাকে সেগুলিই চাঁদে জল তৈরিতে সাহায্য করেছে বলে মত তাঁদের।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...