Monday, March 16, 2026

এশিয়ান গেমসে ঘোষিত ভারতীয় দল নিয়ে খুশি নন সুনীল

Date:

Share post:

গত বুধবারই ঘোষণা করা হয়েছে এশিয়ান গেমসের জন‍্য ভারতীয় দল। আর এশিয়ান গেমসে ভারতীয় দল নিয়ে ক্ষুব্ধ টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সুনীল ছেত্রী। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে ভারতীয় দল। কিন্তু সেই দলে তিন সিনিয়র ফুটবলার ও বিভিন্ন ক্লাবের তরুণ তারকা ফুটবলারের থাকার কথা থাকলেও তা হয়নি। এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের ক্যাপ্টেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এমন টিম বানানো হবে, তা ফেডারেশন আমাকে জানায়নি। এটা কেমন দল? কেউই কাউকে চেনে না, একসঙ্গে অনুশীলন করার মতো সময়ও নেই।” পাশাপাশি তিনি বলেছেন, “আমার মনে হয়, দেশের লজ্জা বাড়ানোর জন্য এমন দল পাঠানো দরকার নেই। তার জায়গায় ক্লিফোর্ড মিরান্ডাকে কোচ করে বি টিম পাঠানো যেত।” ১৯ সেপ্টেম্বর চীনের বিরুদ্ধে এশিয়ান গেমসের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় দল।

দেশের হয়ে খেলবেন সুনীল, বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট সুনীলের এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন। ভারতীয় দলের ক্যাপ্টেন বলেন, “আমাকে এশিয়ান গেমসের জন্য ছাড়তে হওয়ায় আমার দলের ক্রেশন খুশি নন। কিন্তু কী করব দেশ তো সবার আগে। আইএসএল-এর ক্লাবগুলোকে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ যে লিস্ট পাঠিয়েছিলেন সেখান থেকে দু’জন ফুটবলারকে ছাড়া গেল না? তাহলে ভারতীয় দলের এত লজ্জার মুখে পড়তে হতো না।”

এশিয়ান গেমসে ভারতীয় দলের সুযোগ পাওয়া ফুটবলারদের সঙ্গে শেষ কবে খেলেছেন তা মনে করতে পারছেন না সুনীল। তিনি বলেন,”ভারতীয় দলে থাকা সুমিত রাঠি নরেন্দ্র গেহলটদের শেষ কবে খেলেছি মনেই করতে পারছি না। এশিয়ান গেমসে ওদের নিয়েই খেলতে হবে। তাতে যেমন আমি স্বাছন্দ্য বোধ করব না, তেমনই আমাকে নিয়ে খেলতে ওদেরও অসুবিধা হবে।”

সুনীল পাশাপাশি অবশ্য জানিয়েছেন মোহনবাগান, মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসি ফুটবলার না ছাড়ার কারণটাও তিনি বোঝেন। কারণ জাতীয় দলের পাশাপাশি ক্লাবের হয়েও তাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে হবে। সামনেই রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ অথবা এফসি কাপের মতন টুর্নামেন্টগুলো।

আরও পড়ুন:আজ সুপার ফোরে নিয়মরক্ষার ম‍্যাচে ভারতের সামনে বাংলাদেশ

 

 

 

 

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...