Friday, April 3, 2026

প্রকাশিত হল সুপার সিক্সের মিনি ডার্বির সূচি, ২০ সেপ্টেম্বর লাল-হলুদের মুখোমুখি সাদা-কালো ব্রিগেড

Date:

Share post:

প্রকাশিত হল কলকাতা লিগে সুপার সিক্সের মিনি ডার্বির সূচি। শুক্রবার সুপার সিক্সের মিনি ডার্বির দিন ও মাঠ ঘোষণা করল আইএফএ। আগামী ২০ সেপ্টেম্বর নৈহাটি স্টেডিয়ামে সুপার সিক্সের মহারণে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব। দুপুর তিনটে থেকে হবে এই খেলা। এদিকে গ্রুপ পর্বে মোহনবাগানের শেষ ম্যাচের দিনক্ষণও ঘোষণা করল আইএফএ।

সুপার সিক্সে আগেই পৌঁছে গিয়েছে লাল-হলুদ শিবির। ১২ ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহে ৩০ পয়েন্ট। আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে তারা। সুপার সিক্সে পৌঁছে গিয়েছে মহামেডান স্পোর্টিংও। ইস্টবেঙ্গলের আগে মহামেডান নিজেদের সুপার সিক্সের অভিযান শুরু করবে খিদিরপুর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে, যা হবে মহামেডান মাঠেই। আগামী ১৭ সেপ্টেম্বর দুপুর তিনটে থেকে হবে এই খেলা।

এদিকে মোহনবাগানের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। ১৭ তারিখ সবুজ-মেরুন-এর সঙ্গে ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবারের। বৃহস্পতিবারই মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে মিনি ডার্বি ড্র করেছে সবুজ-মেরুন। আর তার ফলে কালীঘাট এমএসকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে মোহনবাগান। মোহনবাগান ও কালীঘাট এমএস-এর পয়েন্ট সমান সমান। কিন্তু গোলপার্থক্যে কালীঘাটের থেকে এগিয়ে মোহনবাগান। সেই কারণে গ্রুপে তিন নম্বরে এখন মোহনবাগান।

আরও পড়ুন:টিমকে জল দিতে এসে মজার কাণ্ড কোহলির, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...