Friday, April 3, 2026

“সংবাদ প্রতিবেদন কীভাবে অপরাধ হিসেবে গণ্য হতে পারে?” এডিটরস গিল্ড মামলায় সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মণিপুরে চলতে থাকা হিংসার ঘটনায় সংবাদমাধ্যমকে দায়ী করে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সরকার। যদিও এই মামলায় সুপ্রিম কোর্টের(Supreme court) স্বস্তি পেয়েছে EGI. সেই মামলাতেই এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল, একটি সংবাদ প্রতিবেদন দেওয়া কিভাবে অপরাধ হিসেবে গণ্য হতে পারে? পাশাপাশি আদালত আরও জানায়, মণিপুর(Manipur ) পুলিশের এফআইআর-এ উল্লিখিত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপরাধ ঠিক মত বোঝা যাচ্ছে না।

এডিটরস গিল্ড এর ফ্যাক্ট-ফাইন্ডিং দলের তিন সদস্য এবং গিল্ডের সভাপতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যারা মণিপুরে জাতিগত সংঘাতের মিডিয়ার প্রতিবেদনের মূল্যায়ন করতে গিয়েছিলেন।এফআইআর-এ অভিযোগ করা হয়েছিল যে ফ্যাক্ট ফাইন্ডিং দলের দ্বারা জমা দেওয়া প্রতিবেদনটি “মিথ্যা ও বানানো” এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসায় মদত দিচ্ছে। শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ বলেন, “প্রাথমিক দৃষ্টিতে, এফআইআর-এ উল্লিখিত অপরাধটি সঠিক বলে মনে হচ্ছে না। যে অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হয়েছে তাতে অপরাধের কোনও লেশমাত্র নেই।”

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...