Saturday, April 4, 2026

স্বামীরা বেঁচে থাকতেও ঝাড়খন্ডে দিব্যি বিধবা ভাতা নিচ্ছেন ১২ মহিলা!

Date:

Share post:

স্বামীরা বেঁচে থাকতেও নিজেদের বিধবা দাবি করে দিব্যি বিধবা ভাতা নিচ্ছেন! এমনই অভিযোগে ১২ জন মহিলার বিরুদ্ধে থানায় এফআইআর করলেন বিডিও। কেউ গত বছরের জুন মাস থেকে, আবার কেউ জানুয়ারি থেকে বিধবা ভাতা নিয়েছেন। ঝাড়খণ্ডের সিমডেগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিডিও পঙ্কজ কুমারের অভিযোগ, অনেক দিন ধরে বেশ কয়েক জন মহিলা অনৈতিকভাবে সরকারি ভাতা নিচ্ছেন। গত ৮-১০ মাস ধরে বিধবা ভাতার টাকা নিচ্ছিলেন ১২ জন। প্রশাসনের তরফে নতুন অডিট হয়। তার পর এই ঘটনা সামনে আসে। মোট ১২ জন মহিলা নথি নকল করে অথবা ভুয়ো তথ্য দিয়ে এই অনৈতিক কাজ করেছেন।

কিন্তু প্রশ্ন উঠেছে, কী ভাবে এতগুলি মাস এ ভাবে সরকারি ভাতা পেলেন অভিযুক্তেরা? বিডিও-র বক্তব্য, ‘‘কী ভাবে কোনও তথ্য জমা না করে ওই মহিলারা টাকা তুললেন, সেটাই রহস্যের।’’ তাঁর দাবি, উপভোক্তাদের তালিকায় সরাসরি ওই মহিলাদের নাম উঠেছে।

বিডিও যে ১২ জন মহিলার নাম জমা করেছেন থানায়, তাঁদের খোঁজখবর শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‘মুখ্যমন্ত্রী রাজ্য মহিলা নিরাশ্রিত বিধবা মহিলা সম্মান যোজনা’র টাকা বেআইনি ভাবে ওই মহিলারা নিয়েছেন বলে যে অভিযোগ। উল্লেখ্য, ঝাড়খণ্ডে ১৮ থেকে ৬০ বছর বয়সি বিধবাদের জন্য রাজ্য সরকারের এই প্রকল্পে উপকৃত হন কয়েক হাজার বিধবা।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...