Monday, April 6, 2026

অনন্তনাগে এখনও চলছে গু.লির লড়াই, বারামুলায় নতুন সংঘ.র্ষে নিকেশ ২ জ.ঙ্গি

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের অনন্তনাগের সংঘর্ষ এখনও থামেনি। তার মধ্যেই শনিবার বারামুলায় জঙ্গিদের সঙ্গে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে সেনার। সেনা সূত্রে জানা গিয়েছে, তিন জঙ্গি শনিবার ভোরে নিয়ন্ত্রণরেখার কাছে হাতলাঙ্গা নালা দিয়ে উরিতে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু সেই অনুপ্রবেশেরে চেষ্টা ফলপ্রসূ হতে দেয়নি সেনা বাহিনী।

সেনা সূত্রে জানা গিয়েছে, তিন জঙ্গি ওই নালা দিয়ে গোপনে ঢোকার চেষ্টা করছিল। খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে সেনা এবং পুলিশের যৌথবাহনী। ধরা পড়ে যাওয়ার ভয়ে জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। বেশ কিছু ক্ষণ গুলির লড়াই চলে দু’পক্ষের মধ্যে। সেই সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে। তৃতীয় জঙ্গি গুরুতর জখম হয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা।

পুলিশ জানিয়েছে, তারা খবর পেয়েছিল বারামুলায় বেশ কয়েক জন জঙ্গি আশ্রয় নিয়েছে। এরপরই হাতলাঙ্গা নালা এবং তার আশপাশের এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনা এবং পুলিশের যৌথবাহিনী। সেই সময় বাহিনী দেখে কয়েক জন জঙ্গি ওই নালায় লুকিয়ে রয়েছে। যৌথবাহিনী তাদের ঘিরে ফেলায় জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। যদিও এ যাত্রায় জঙ্গিরা পালানোর সুযোগ পায়নি। সেনার গুলিতে নিহত হয়েছে দুই জঙ্গি। কিন্তু তৃতীয় জঙ্গি কোথায়, ওই দলে আরও কোনও জঙ্গি ছিল কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...