Sunday, April 5, 2026

কিশোর ভারতী স্টেডিয়াম দেওয়া হচ্ছে লা লিগাকে

Date:

Share post:

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনার পথে ট্রেন থেকে: লা লিগার (La Liga) সঙ্গে চুক্তি হয়েছিল বৃহস্পতিবার। ভারতে তারা আধুনিক ফুটবল অ্যাকাডেমি (Football Academy) করতে চায়। সেই জন্য ডেডিকেটেড স্টেডিয়ামও (Dedicated Stadium) চাওয়া হয়েছিল লা লিগা কর্তৃপক্ষের তরফ থেকে। মুখ্যমন্ত্রীও (Chief Minister) এ নিয়ে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছিলেন। মাদ্রিদ (Madrid) থেকে বার্সেলোনা যাওয়ার পথে সচিব এবং আধিকারিকদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামই (Kishore Bharati Stadium) দেওয়া হবে লা লিগাকে।

এর জন্য দ্রুত যে যে পদক্ষেপ করার দরকার তা স্পেন থেকেই শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিয়েছেন দফতর ও আধিকারিকদের। খুব শীঘ্রই কিশোর ভারতী স্টেডিয়ামের চেহারা যে পাল্টে যেতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলার ফুটবলে নিঃসন্দেহে এই ঘটনা মাইলস্টোন হয়ে থাকবে।

 

 

 

 

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...