Thursday, June 25, 2026

১২ রানে ৬ উইকেট হারিয়ে রেকর্ড,কানাডার সঙ্গে এক আসনে শ্রীলঙ্কা!

Date:

Share post:

শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে একাই ধস নামিয়ে দিলেন দিলেন মোহাম্মদ সিরাজ। এশিয়া কাপ ফাইনালে ইনিংসের চতুর্থ ওভার করতে এসে এক ওভারে তুলে নিলেন ৪ উইকেট। পরের ওভার করতে এসে তুলে নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকার উইকেট। তাতে সিরাজের ঝুলিতে হল ৫ উইকেট, আর শ্রীলঙ্কার ‘বিসর্জন’।

সিরাজের বোলিং তোপে শ্রীলঙ্কা যখন ষষ্ঠ উইকেট হারায়, স্কোরবোর্ডে তখন মাত্র ১২ রান। টেস্ট খেলা দেশগুলোর মধ্যে এটিই সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর ঘটনা। শ্রীলঙ্কা অবশ্য নিজেদের ‘রেকর্ড’ই ভেঙেছে। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ রানে ৬ উইকেট হারিয়েছিল তিলকারত্নে দিলশানের দল।

তবে শ্রীলঙ্কার ম্যাচে ১৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার ঘটনা কিন্তু আরও আছে। ২০০৩ বিশ্বকাপে কানাডার ১২ রানেই ৬ উইকেট তুলে ফেলেছিল সনৎ জয়সূর্যর শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যা কম রানে প্রথম ৬ উইকেট হারানোর দিক থেকে দ্বিতীয়।এক নম্বরেও আছে কানাডার নাম। ২০১৩ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ১০ রানেই ৬ উইকেট হারিয়েছিল কানাডা। ম্যাচটি ছিল ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের। তবে একটা জায়গায় কানাডার সঙ্গে জুড়ে গেল শ্রীলঙ্কার নাম। দুই দলই ১২ রানে ৬ উইকেট হারিয়েছে, এবং ১৫ রানের কমে এমনটা ঘটেছে দুবার।

 

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...