Sunday, May 17, 2026

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হল কবিগুরুর শান্তিনিকেতন, উচ্ছ্বসিত মমতা-অভিষেক

Date:

Share post:

শান্তিনিকেতনের সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর বাঙালির আবেগ। সেই শান্তিনিকেতনের মুকুটে নয়া পালক। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করল ইউনেস্কো। রবিবার X হ্যান্ডেলে ইউনেস্কো সেকথা জানায়। এরপরই টুইটে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আনন্দিত এবং গর্বিত যে আমাদের শান্তিনিকেতন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, এখন অবশেষে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জয় বাংলা, প্রণাম গুরুদেবকে।”

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, “সকল নাগরিক এবং সারা বিশ্বের বাঙালিদের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও আদর্শকে আলিঙ্গন করে বাংলা চিরদিন আশার আলোকবর্তিকা হয়ে থাকুক।

 

শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শহর। নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন এই স্থানেই। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিশান রেড্ডির তরফে এই বছর শুরুতেই শান্তিনিকেতনকে আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করা হয়েছিল। আজ সরকারিভাবে ইউনেস্কোর তরফে সেই ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভায় এই নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানা গিয়েছিল।

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে জায়গাটির বর্ণনা অনুসারে, “শান্তিনিকেতন, কলকাতার একশত মাইল উত্তরে আজকে একটি বিশ্ববিদ্যালয় শহর হিসেবে পরিচিত। মূলত দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বারা নির্মিত একটি আশ্রম ছিল সেখানে, যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে যে কেউ এসে এক পরম ঈশ্বরের ধ্যানে সময় কাটাতে পারে। এটি পরে নোবেলজয়ীর বাড়ি এবং কর্মক্ষেত্রের ভিত্তি হয়ে ওঠে।”

প্রসঙ্গত, ২০১০ সালে কেন্দ্র প্রথম শান্তিনিকেতনের জন্য বিশ্ব ঐতিহ্য ট্যাগ পাওয়ার চেষ্টা করেছিল। ব্যর্থ হওয়ার কারণ যদিও জানা যায়নি। ২০২১ সালে আবার বিশ্বভারতী কর্তৃপক্ষের সহায়তায় আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা একটি নতুন ‘ডসিয়ার’ তৈরি করে ইউনেস্কোতে জমা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন- আন্তর্জাতিক স্বীকৃতি পেল কবিগুরুর শান্তিনিকেতন, বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তকমা দিল ইউনেস্কো

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...