Thursday, March 26, 2026

প্রয়াত বিশিষ্ট লেখিকা তথা ওড়িশার মুখ্যমন্ত্রীর বোন! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

প্রয়াত জনপ্রিয় লেখিকা তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বোন গীতা মেহতা। শনিবার নয়া দিল্লিতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বিশিষ্ট লেখিকার বয়স হয়েছিল ৮০ বছর। জনপ্রিয় লেখিকার মৃত্যুতে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখিকার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

আরও পড়ুনঃ রিয়াল মাদ্রিদে মুগ্ধ মমতা-সৌরভ, বাংলায় ফিরেই কাজ শুরুর বার্তা মুখ্যমন্ত্রীর
এদিন নিজের এক্স হ্যান্ডেলে লেখিকার মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বিশিষ্ট লেখিকা গীতা মেহতার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি একদিকে যেমন বিজু পট্টনায়কের মেয়ে এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বোন, অন্যদিকে তিনি তেমন নামকরা এবং জনপ্রিয় লেখিকা, চলচ্চিত্র নির্মাতা এবং সাংস্কৃতিজগতের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর প্রয়াণ সাহিত্য ও সাংস্কৃতিক জগতের বড় ক্ষতি।তাঁর ম্ত্যুতে আমি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”


উল্লেখ্য, বোন গীতা পট্টনায়কের প্রয়াণবার্তা শোনামাত্রই দিল্লির উদ্দেশে রওনা দেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ১৯৪৩ সালে রাজনীতিবিদ বিজু পট্টনায়কের মেয়ে গীতা মেহতা জন্ম নেন । ভারতের পড়াশোনা শেষ করে ইউকের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করেন গীতা। তাঁর লেখা একাধিক গ্রন্থ ব্যাপকভাবে সমাদৃত। ‘কর্ম কোলা’,’স্নেক’,’ল্যাডার’,’এ রিভার সূত্র’,’দ্য ইটারনাল গণেশা’ এমন বহু ধরনের বই তিনি লিখেছেন। যা পাঠক সমাজকে সমাদৃত করে।
এদিকে, গীতা মেহতার প্রয়াণের খবর পেয়ে একটি শোকবার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রী তথা ওড়িশার ভূমিপুত্র ধর্মেন্দ্র প্রধানের তরফেও এসেছে শোকবার্তা। তিনি লেখেন, ‘ বিশিষ্ট লেখক গীতা মেহতা জির প্রয়াণের খবর শুনে মর্মাহত।’

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...