Wednesday, April 8, 2026

রাঘব-পরিণীতির বিয়েতে রাজকীয় শোভাযাত্রা! ছাদনাতলায় বিশেষ চমক বরের

Date:

Share post:

হাতে আর বেশি সময় নেই। বলিউডের (Bollywood) বিনোদন আর রাজধানীর রাজনীতি এক সূত্রে বাঁধা পড়তে চলেছে। রাঘব-পরিণীতির বিয়ের (Raghav Chadda And Parineeti Chopra wedding) একাধিক সিক্রেট আগেই ফাঁস হয়েছে। আর এবার জানা গেল ছাদনাতলায় বরের বিশেষ চমকের কথা। ২৩ সেপ্টেম্বর থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু। বলিউড অভিনেত্রী তথা গায়িকা পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ নেতা (AAP leader Raghav Chadda) রাঘব চাড্ডা ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন। তবে তার আগে থাকছে রাজকীয় শোভাযাত্রা। সঙ্গে বিয়ের আসরে থাকবে তাক লাগানো আয়োজন!

অন্যান্য তারকা জুটির মতো রাঘব-পরিণীতিও ডেস্টিনেশন ওয়েডিং করছেন। তবে তিন জায়গায় রিসেপশন হবে বলে খবর। এই বিয়ের আসরে থাকছে কড়া নিরাপত্তা। বেশ কয়েকটি হোটেল অগ্রিম বুকিং করা হয়ে গিয়েছে। সেখানেই অতিথিরা থাকবেন বিয়ের কয়েকদিন।ছাদনাতলায় রাঘব আসবেন বোর্টে করে। বিয়ের আগে রাঘবের সেহেরা বন্দি হবে লেকের মাঝে অবস্থিত তাজ হোটেলে। সেখানেই বরের বেশে আসবেন আপ নেতা।বিয়ের এই শোভাযাত্রা লেকের মধ্যে দিয়েই নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেখানে রাঘব ও পরিণীতি দুজনেই থাকবেন নৌকাতে। আগামী ২১ তারিখেই ভেন্যুতে পাত্র পাত্রী পৌঁছে যাবেন বলে খবর।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...