Saturday, June 27, 2026

আদানি মামলার তদন্তে নয়া কমিটি গঠনের আবেদন সুপ্রিম কোর্টে

Date:

Share post:

ফের সুপ্রিম কোর্টে (Supreme court of India) মুখ পুড়ল গৌতম আদানির (Gautam Adani)। শিল্পসংস্থা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপির অভিযোগ তুলে বিস্ফোরক রিপোর্ট পেশ করেছিল আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ (Hindenburg)। এরপরই গত মার্চ মাসে শেয়ার বাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি (Expert Committee) তৈরি করে দেশের শীর্ষ আদালত। কিন্তু এবার স্বার্থের সংঘাতের কারণ দেখিয়ে কমিটি পুনর্গঠনের আর্জি জানালেন অনামিকা জয়সওয়াল নামের এক আবেদনকারী।

প্রথমে স্থির হয় অবসরপ্রাপ্ত বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে ওমপ্রকাশ ভাট, বিচারপতি জেপি দেবদত্ত, কেভি কামাথ, নন্দন নিলেকানি এবং সোমাশেখর সুন্দারেশনের কমিটি এই মামলার তদন্ত করবেন। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদনকারী জানিয়েছেন, ওমপ্রকাশ ভাট বর্তমানে যে বেসরকারি সংস্থার চেয়ারম্যান, আদানি গোষ্ঠীর সঙ্গে সেই সংস্থার ২০২২ সালের মার্চ মাস থেকে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এছাড়াও স্টেট ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান হিসাবে ঋণখেলাপি শিল্পপতি বিজয় মালিয়াকে আইন বহির্ভূতভাবে ঋণ পাইয়ে দেওয়ার একটি মামলায় ২০১৮ সালে তাঁকে সিবিআই-র জেরার মুখে পড়তে হয়েছে।

তবে এখানেই শেষ নয়। আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান কেভি কামাথের নাম উঠে এসেছে ওই ব্যাঙ্কেরই দুর্নীতিকাণ্ডে। অন্যদিকে সোমাশেখর সুন্দারেশন সম্পর্কে আবেদনকারীর বক্তব্য, কমিটির এই সদস্য প্রবীণ আইনজীবী হিসাবে সেবি বোর্ড-সহ একাধিক জায়গায় আদানি গোষ্ঠীর হয়ে আইনি সওয়াল করেছেন। আর সেকারণেই সুপ্রিম কোর্টের কাছে আবেদনকারীর আর্জি, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, এমন সদস্যদের নিয়ে নতুন কমিটি গড়া হোক।

আরও পড়ুন- অভিনব ছবি! চলন্ত ট্রেনেই বিশ্বকর্মা পুজো ও প্রসাদ বিতরণ সহযাত্রীদের

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...