Friday, June 5, 2026

বাংলায় লগ্নিতে আগ্রহী মিত্তল, বার্সেলোনার কারখানা দেখতে রাজ্যের প্রতিনিধিদল

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: এখানকার বিশিষ্ট ভারতীয় শিল্পপতি কে কে মিত্তল। রেলওয়ে ট্র্যাক তৈরি করেন তিনি। নতুন বাংলার শিল্পবান্ধব পরিবেশ দেখে তিনি রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। রবিবারই, প্রবাসীদের অনুষ্ঠানে তাঁকে মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার সকালে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী উচ্চপদস্থ আধিকারিকরা মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে মিত্তলের কারখানা দেখতে যাচ্ছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ধরন দেখে উৎসাহী শিল্পপতি কে কে মিত্তল। বাংলার শিল্প পরিবেশ যে বদলে গিয়েছে, সুদূর বার্সেলোনাতেই সে খবর পৌঁছে গিয়েছে তাঁর কাছে। সেই কারণে বাংলায় বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মুখ্যসচিবের (Chief Secretary) নেতৃত্বে মিত্তলের কারখানা দেখতে যাচ্ছে এক প্রতিনিধি দল।

আরও পড়ুন: ‘বলেছিলাম এটি শক্তিশালী দল’, এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হতেই রোহিতদের প্রশংসায় মহারাজ

আগামিকাল, মঙ্গলবার শিল্প সম্মেলন। তার আগে আজ একাধিক পর্যায়ে ছোট ছোট বাণিজ্য বৈঠক। মুখ্যসচিব, শিল্পসচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রবাসী শিল্পপতিরা। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন তাঁরা।

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...