Wednesday, April 8, 2026

আজ গণেশ চতুর্থী,পুজোর সঠিক সময় জানা আছে তো?

Date:

Share post:

শ্রীগণেশ সিদ্ধিদাতা। সব কর্মের সিদ্ধিদাতা অর্থাৎ, সাফল্য প্রদানকারী দেবতা। হিন্দু শাস্ত্রমতে সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধিদাতা। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কর্মে সাফল্য আসে।

আরও পড়ুনঃভাইস চেয়ারম্যানের প্যানেলে শান্তনু সেন, রাজ্যসভায় ঘোষণা ধনকড়ের

স্কন্দপুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। ভক্তদের বিশ্বাস এই দিনে শ্রীগজানন আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন। বিশ্বাস এবং ভক্তিভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মেলে। আজ, মঙ্গলবার শ্রী শ্রী গণেশ চতুর্থী।আজ ধুমধাম করে গোটা দেশজুড়েই হবে গণেশের পুজো। কখন করবেন পুজো জানেন তো?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে –

চতুর্থী তিথি আরম্ভ –

বাংলার– ১ আশ্বিন, সোমবার।

ইংরেজি– ১৮ সেপ্টেম্বর, সোমবার।

সময়– দিবা ১২টা ৪১ মিনিট।

চতুর্থী তিথি শেষ –

বাংলা– ২ আশ্বিন, মঙ্গলবার।

ইংরেজি– ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার।

সময়– দিবা ঘ ১টা ৪৪ মিনিট।

অমৃতযোগ- দিবা ঘ ৬ টা ১৫ মধ্যে, পুনঃ ৭ টা ৪ মিনিট গতে ১১টা ৭ মিনিট মধ্যে।

শ্রী শ্রী গণেশ চতুর্থী।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

চতুর্থী তিথি আরম্ভ–

বাংলার– ৩১ ভাদ্র, সোমবার।

ইংরেজি– ১৮ সেপ্টেম্বর, সোমবার।

সময়– ঘ ১০টা ৩০ মিনিট ৩৩ সেকেন্ড।

চতুর্থী তিথি শেষ–

বাংলার– ১ আশ্বিন, মঙ্গলবার।
ইংরেজি– ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার।
সময়– ঘ ১০ টা ৫৪ মিনিট ৫৬ সেকেন্ড।
অমৃতযোগ- দিবা ঘ ৬ টা ১৫ মধ্যে, পুনঃ ৭ টা ৩ মিনিট ৩৩ সেকেন্ড গতে ১১টা ৬ মিনিট ১২ সেকেন্ড মধ্যে।
সৌভাগ্য চতুর্থী ব্রত, সিদ্ধি বিনায়ক ব্রতম, শ্রী শ্রী গণেশ পূজা। মহারাষ্ট্রে দশ দিনব্যাপী শ্রী শ্রী গণেশ পূজা উৎসব চলবে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...