Monday, April 6, 2026

‘মুম্বই পৌঁছাতে রাত হয়েছিল তাই জলসায় যেতে পারিনি’, জয়াকে প্রণাম করে বললেন অভিষেক

Date:

Share post:

প্রণাম করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশীর্বাদের হাত বর্ষীয়সী জয়া বচ্চনের। অভিষেক বললেন, সেদিন মুম্বইয়ে অনেক রাত করে পৌঁছে ছিলাম। তাই জলসায় যাওয়া হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে। আমি দুঃখিত। পাল্টা জয়া বললেন, আমি বুঝতে পেরেছি। মঙ্গলবার সংসদভবনে (এখন পুরনো) তৃণমূল কংগ্রেসের অফিসে হঠাৎই আসেন জয়া বচ্চন। এখন তিনি সমাজবাদী পার্টির সাংসদ। দীর্ঘক্ষণ গল্প হল। রাজনীতি থেকে বাংলা। কোনও কিছুই বাদ রইল না। এর মাঝেই জয়া কাকলি ঘোষ দস্তিদারকে বললেন, আপনার মণিপুর নিয়ে বক্তৃতার রেকর্ডিংটা যদি একটু দেন। কেন? বক্তব্য রাখতে গিয়ে কাকলি সেদিন অমিতাভ বচ্চনের বাবা হরিবংশরাই বচ্চনের অগ্নিপথ কবিতার কিছু অংশ আবৃত্তি করেছিলেন। সেই স্মৃতিটাই অ্যালবামে রেখে দিতে চাইছেন জয়া। কাকলি দিলেন। কুশল বিনিময় হল শতাব্দী রায়, দোলা সেন-সহ অন্যদের সঙ্গেও।

আরও পড়ুনঃমমতা-অভিষেককে এড়াতে ফের ‘পালানোর পথ খুঁজছেন’ গিরিরাজ

পাশাপাশি এদিন আলোচনা হয় মহিলা বিল নিয়েও। জয়ার বক্তব্য, এখনই কিছু বলা সম্ভব নয়, যতক্ষণ না হাতে বিলটি পাওয়া যাচ্ছে। কেন্দ্রের আনা এই বিল আসলে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটা। মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভা নির্বাচনে মহিলা প্রার্থীদের সবচেয়ে প্রাধান্য দিয়েছেন। এই মুহূর্তে সংসদেও ৪২ শতাংশ মহিলা সাংসদ রয়েছেন তৃণমূলের। ফলে তৃণমূলনেত্রী যে পথ দেখিয়েছিলেন সেই পথেই বিজেপি হাঁটতে বাধ্য হল। এদিন নতুন সংসদভবনে অধিবেশন বসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দল সেখানে যায়।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...