দেশে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডে.ঙ্গির টিকা! শীঘ্রই শুরু হবে ট্রায়াল

Date:

Share post:

অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডেঙ্গি ভ্যাকসিন।নভেম্বর মাসেই দেশজুড়ে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল।আইসিএমআর এবং প্যানাসিয়া বায়োটেক লিমিটেডের যৌথ উদ্যোগে হবে ক্লিনিক্যাল ট্রায়াল।সারা দেশের ২০টি কেন্দ্রে এই ট্রায়াল হওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গে ক্লিনিক্যাল ট্রায়াল হবে বেলেঘাটা নাইসেডে। ১০ হাজারেরও বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে ডেঙ্গির টিকা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং প্যানাসিয়া বায়োটেক লিমিটেডের যৌথ উদ্যোগে দেশে ডেঙ্গির টিকা আসতে চলেছে।

আরও পড়ুনঃডেঙ্গিবাংলাদেশে ডেঙ্গির ভয়াবহতা বাড়ছে , একদিনে আরও ১৭ জনের মৃ.ত্যু

প্যানাসিয়া বায়োটেক লিমিটেড ডেঙ্গি ভ্যাকসিন তৈরির কাজ আগেই শুরু করেছিল। প্রথম এবং দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল আগেই শেষ হয়ে যায়। চলতি বছরে মার্চ-এপ্রিলে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। সেই ট্রায়াল শেষ হলে বহু প্রতীক্ষিত ডেঙ্গি ভ্যাকসিন হাতে পেতে চলেছে দেশবাসী। কিন্তু ভ্যাকসিনে কিছু জটিলতার কারণে সেই তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালটি পিছিয়ে যায়। ভ্যাকসিনে কিছু পরিবর্তন আনতে হয়। সেই পরিবর্তন শেষ হয়েছে। প্রায় সাড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে ডেঙ্গি ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। এক বছর ধরে তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে। শরীরে কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে ডেঙ্গি মোকাবিলার জন্য তা পরীক্ষা করে চূড়ান্ত পর্যায়ের ছাড়পত্র পেলে তবেই এই ভ্যাকসিন সাধারণ মানুষের জন্য বাজারে নিয়ে আসা হবে। এখন দেখার কতটা সাফল্য পায় এই তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল।
গবেষকরা বলছেন, গত ৫০ বছরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডেঙ্গি মারাত্মক সংক্রামক রোগ হয়ে উঠেছে। ডেঙ্গি থেকে জটিল রোগও হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব ডেঙ্গির ভ্যাকসিন আনার চেষ্টা করতে হবে। ডেঙ্গি রুখতে বিশ্বজুড়েই গবেষণা চলছে। কোথাও মশাদের দাপাদাপি থামাতে তাদের শরীরে ওলবাকিয়া ব্যাকটেরিয়া ঢুকিয়ে মশার বংশ নাশ করার চেষ্টা চলছে, আবার কোথাও মশার জিনেই বদল ঘটানো হচ্ছে। জিন জাদুতে স্ত্রী মশাকে পুরুষ মশায় রূপান্তরিত করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। আবার মশার জিনে রদবদল করে অ্যান্টিবডি ঢুকিয়ে সংক্রমণ ছড়ানোর ক্ষমতা কমানোর চেষ্টা করছেন ক্যালিফোর্নিয়ার গবেষকরা। বেশিরভাগ গবেষণাই হচ্ছে জিন নিয়ে। এরই পাশাপাশি ডেঙ্গির টিকা তৈরি হয়েছে। তার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে।

 

spot_img

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...