Monday, April 6, 2026

বিশের বিশ্বকাপে মার্কিন মুলুকের তিন শহরের নাম ঘোষণা ICC-এর!

Date:

Share post:

অক্টোবরের শুরুতেই ৫০ ওভারের বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। আগামী মাসের ৫ তারিখ থেকে নভেম্বরের ১৯ তারিখ পর্যন্ত চলবে বাইশ গজের লড়াই। এবারের আয়োজক দেশ ভারত। সেইমতো চূড়ান্ত প্রস্তুতি চলছে। এর মাঝেই ২০২৪ সালের টি- টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করল ICC। আগামী বছরের ২০-২০ যুদ্ধ পরিচালনার দায়িত্বে থাকছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও আমেরিকা (USA)। এই দুই দেশ যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে। বুধবার আইসিসি (The International Cricket Council) জানিয়ে দিল যে, মার্কিন মুলুকের কোন তিন শহরে কাপযুদ্ধ হবে।

এই প্রথমবার আইসিসি-র এই ধরণের কোনও ইভেন্ট হচ্ছে আমেরিকায়। ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্ক (Dallas, Florida and New York) এই তিন শহরে হবে খেলা। আইসিসি-র চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালারডাইস বলছেন, আইসিসি সবচেয়ে বড় টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। এতে ২০টি দল অংশ নিতে চলেছে। কৌশলগত ভাবে আমেরিকার বাজারে বিশ্বকাপের গুরুত্ব রয়েছে। এই ভেন্যুগুলিতে বিশ্বকাপ আয়োজন করে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে বার্তা দেওয়া যাবে।আইসিসি বেছে নিয়েছে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম (Grand Prairie Stadium), ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম (Central Broward Park & Broward County Stadium) ও নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিকে (Nassau Veterans Memorial Coliseum)। গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম ও ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়ামকেও ঢেলে সাজানো হবে। সেখানে আসন সংখ্যা বাড়ানো থেকে শুরু করে মিডিয়ার জায়গা ও প্রিমিয়াম সুযোগ সুবিধার কথা বলেছে আইসিসি।

Related articles

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...