Tuesday, March 24, 2026

উৎসবের মেজাজে বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম! মন জিতলেন প্রীতম- রণবীর

Date:

Share post:

দেশের মাটিতে বিশ্বজয়ের লড়াই শুরু হতে আর সপ্তাহ দুয়েক বাকি। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের দলের প্রস্তুতি আর খামতি খতিয়ে দেখে নিচ্ছেন নির্বাচকরা। ICC একাধিক নির্দেশ দিচ্ছে। কোনও টিম যাতে বাড়তি সুবিধা না পায় সেইদিকে নজর সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। এসবের মাঝেই এবার প্রকাশ্যে বিশ্বকাপের থিম সং (World Cup Theme Song)। ২০১১ সালে ভারতের মাটিতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে সকলের মন জয় করেছিল অ্যান্থেম ‘দে ঘুমাকে’। তার ১২ বছর পরে ফের মেগা টুর্নামেন্টে বাজবে ভারতীয় কম্পোজারের তৈরি গান। বুধবার নতুন অ্যান্থেম প্রকাশ করেছে ICC। আজ বুধবার, ২০ সেপ্টেম্বর ঠিক দুপুর ১২টায় লঞ্চ করল গান। সুরকার প্রীতম (Pritam)। পর্দায় দেখা গেল রণবীর সিংকে (Ranveer Singh)। একেবারে উৎসবের মেজাজে ক্রিকেটের উন্মাদনা!

 

নেভি ব্লু রংয়ের শার্ট, সঙ্গে মেরুন ব্লেজার আর মানানসই টুপি- ট্রেনের মধ্যেই ফ্যানেদের উল্লাস। ODI মানেই যে উত্তেজনা তার ঝলক মিলেছে গানের প্রতিটি ছত্রে। বিশেষ এই গানে গলা মিলিয়েছেন এক ঝাঁক ভারতীয় গায়ক-গায়িকা। ভারতীয় সংগীতের সুরের পাশাপাশি গানটিতে রয়েছে পশ্চিমি দুনিয়ার র‍্যাপের ছোঁয়া। গলা মিলিয়েছেন নাকাশ আজিজ, অমিত মিশ্র, জোনিতা গান্ধীর মতো গায়করা। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে মিলে গানের তালে তালে নেচে উঠলেন বলিউড অভিনেতা রণবীর সিং।বিখ্যাত ধারাভাষ্যকার যতীন সপ্রুকেও দেখা গিয়েছে এই ভিডিওতে। বিশ্বকাপের অ্যান্থেম তৈরি করতে পেরে গর্বিত বাঙালি সংগীত পরিচালক প্রীতমও।

এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ থেকে। আহমদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড। তার আগের দিন ক্যাপ্টেন্স ডে থাকবে। বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। বড় চমক থাকবে সেখানেও। যদিও আগে থেকে স্পয়লার দিতে নারাজ বোর্ড কর্তারা।

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...