Wednesday, June 24, 2026

মেয়াদ শেষের আগেই কি পদ খোয়াবেন বাইডেন! মার্কিন রাজনীতিতে উদ্বেগ

Date:

Share post:

আর কয়েক মাস পরই শেষ হতে হলেছে আমেরিকার(America) প্রেসিডেন্ট পদের মেয়াদ। তবে তার আগেই কি পদচ্যুত হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? গত সপ্তাহেই বাইডেনের বিরুদ্ধে এই তদন্তের নির্দেশ দেন স্পিকার কেভিন ম্যাককার্থি। ডেমোক্র্যাটিক পার্টির নেতা জো বাইডেনের(Joe Biden) বিরুদ্ধে ইমপিচমেন্ট (Impeachment) নিয়ে শুরু হতে চলেছে শুনানি। আগামী ২৮ সেপ্টেম্বর রিপাবলিকানদের দখলে থাকা হাউস অব রিপ্রেজেন্টেটিভের কমিটির প্রথম শুনানি রয়েছে।

রিপাবলিকানদের দাবি, ২০০৯ সাল থেকে ২০১৭ সাল অবধি বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন তাঁর ছেলে হান্টার বাইডেনের ব্যবসা থেকে বিভিন্নভাবে লাভবান হয়েছিলেন। যদিও মার্কিন প্রেসিডেন্ট যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিরোধী রিপাবলিকানদের দাবি, তিনি (বাইডেন) যে নিরাপরাধ, তার স্বপক্ষে বিশেষ কোনও প্রমাণ দেননি। জানা গিয়েছে, হাউস ওভারসাইট কমিটি ছাড়াও আরও দুটি কমিটি এই তদন্তে অংশ নেবে। যেখানে প্রেসিডেন্ট পুত্র হান্টার বাইডেন ও ভাই জেমস বাইডেনের সঙ্গে প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্ক ও ব্যাঙ্ক রেকর্ড খতিয়ে দেখা হবে।

যদি জো বাইডেনের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলি প্রমাণিত হয়, তবে তাঁকে মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এই প্রক্রিয়াকে ইমপিচমেন্ট বলা হয়। মার্কিন সংবিধানেই কংগ্রেসকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। যদি কংগ্রেস প্রেসিডেন্টকে ইমপিচ করে, তবে সেনেট ট্রায়াল শুরু করবে। সেখানে যদি প্রেসিডেন্টের বিরুদ্ধে দুই-তৃতীয়াংশ ভোট পড়ে, তবে তাকে পদ থেকে সরানো যায়। তবে বর্তমানে ডেমোক্র্যাটদের দখলেই সেনেট থাকায়, বাইডেনকে প্রেসিডেন্ট থেকে পদ থেকে সরানোর সম্ভাবনা খুবই কম।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...