Wednesday, June 24, 2026

ভারতের অস্বস্তি বাড়াল আমেরিকা! শিখ নেতা খু*নে কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগকেই ‘মান্যতা’

Date:

Share post:

খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে কানাডা ও ভারতের মধ্যে চলা বিরোধ নিয়ে মুখ খুলল আমেরিকা। বাইডেন প্রশাসনের মুখপাত্র সাফ জানান, কানাডার প্রধানমন্ত্রীর জাস্টিন ট্রুডোর অভিযোগ গুরুতর। ভারতের উচিৎ কানাডা প্রশাসনের সঙ্গে তদন্তে সহযোগিতা করা।

আরও পড়ুনঃ সেনাবাহিনীতে মেয়েরা যোগ দিলে ছেলেরা নার্স হওয়ায় আপত্তি কেন? প্রশ্ন দিল্লি আদালতের
আমেরিকার এই প্রতিক্রিয়ায় কার্যত কানাডার অভিযোগকে মান্যতা দেওয়া বলেই মনে করছে কূটনৈতিক মহল। আমেরিকা অপর দুটি দেশের বিবাদ নিয়ে দূরত্ব তৈরি করতে চাইলে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলে দায়িত্ব সারতে পারত। কিন্তু ভারতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে মানবাধিকার,গণতন্ত্র হরণের ইস্যুতে সরব আমেরিকা বিতর্কের শুরুতেই কানাডার অভিযোগকে বিবেচনাযোগ্য বলে মনে করছে।
কানাডার প্রধানমন্ত্রী দেশের সংসদে দাঁড়িয়ে বলেছেন, হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতীয় এজেন্টের হাত থাকার প্রমাণ পেয়েছে দেশের নিরাপত্তা সংস্থা। এই ব্যাপারে তদন্ত এগিয়ে নিয়ে যেতে তাঁরা ভারতের সহায়তা চান বলেও সংসদে বলেন কানাডার প্রধানমন্ত্রী। ট্রুডোর এই মন্তব্যকে অনুমোদন করেছে মার্কিন প্রশাসন।
ট্রুডো জানান, জি-২০ সম্মেলনের সময় দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যাকাণ্ডটি সম্পর্কে তাঁর দেশের উদ্বেগের কথা তিনি জানান। কিন্তু ভারত কানাডার প্রধানমন্ত্রীর সংসদের বক্তব্য খারিজ করার পাশাপাশি দিল্লিতে সে দেশের এক সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে। এর পালটা কানাডাও বহিষ্কার করেছে ভারতীয় এক কূটনীতিককে।এইনিয়ে জল আরও অনেকদূর পর্যন্ত গড়াবে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...