Tuesday, June 23, 2026

কিচেনে কাজ করতে গিয়ে মৃ.ত ‘থ্রি ইডিয়টস’-এর অভিনেতা! 

Date:

Share post:

আমির খান, মাধবন ও শরমন জোশী অভিনীত ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots) সিনেমা দেখেননি এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া যাবে না। ইঞ্জিনিয়ারিং কলেজের গল্পের মোড়কে সামাজিক বার্তা পৌঁছে দিয়েছিলেন রাজকুমার হিরানি। সিনেমার প্রতিটি চরিত্র ভারতীয় দর্শকের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে। সেই ছবিতে লাইব্রেরিয়ান ‘দুবেজি’কে মনে আছে নিশ্চয়? পরনে পাঞ্জাবি, চোখে চশমা। ৫৮ বছর বয়সী সেই অভিনেতা অখিল মিশ্র (Akhil Mishra) গত মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রক্তচাপজনিত অসুস্থতা ছিল কিন্তু রান্নাঘরে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কারণেই তাঁর মৃত্যু বলে জানা যাচ্ছে।

বলিপাড়া সূত্রে খবর, মঙ্গলবার রান্নাঘরের টুলে উঠে কিছু কাজ করছিলেন তিনি। তখন আচমকা মাথা ঘুরে পড়ে যান অখিল। মাথার পিছনে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনার আকস্মিকতায় শোকবিহ্বল অভিনেতার স্ত্রী। অনেকেই বলছেন রান্নাঘর নয়, বহু তল থেকে পড়ে গিয়ে অভিনেতার মৃত্যু হয়েছে। শুধু আমির খানই নয়, শাহরুখ খানের সঙ্গেও কাজ করেছিলেন তিনি। এছাড়া ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’, ‘মেরে দোস্ত পিকচার আভি বাকি হ্যায়’, ‘ওয়েল ডান আব্বা’, ‘গান্ধী মাই ফাদার’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন অখিল। তবে ঠিক কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...