Tuesday, June 23, 2026

‘মশার আঁতুরঘর’ যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ডেপুটি মেয়র

Date:

Share post:

ফের রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে বেশকিছু মৃত্যুর ঘটনাও ঘটছে। সেই আবহে এবার ‘মশার আঁতুরঘর’ যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ডেঙ্গি সতর্কতায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা পরিদর্শন করেন তিনি। বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন ডেপুটি মেয়র।

৯২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোথায় জল জমে রয়েছে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা রয়েছে কি না সরেজমিনে তা দেখেন ডেপুটি মেয়র। পরিদর্শনে যান এনটেমোলজিস্টরাও।

যাদবপুরের আগে ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেল কলোনিতেও তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে নিয়ে এলাকা পরিদর্শনে যান অতীন ঘোষ। ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি, ডেপুটি মেয়রের হুঁশিয়ারি, কাজ না হলে পুরসভাই রেল কলোনি পরিষ্কার করে রেলের কাছে টাকা দাবি করবে।

 

 

 

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...