Monday, April 6, 2026

মণিপুর ইস্যুতে শুক্রবার প্রতিবাদ কর্মসূচি পালন করবে মহিলা তৃণমূল

Date:

Share post:

মণিপুরের ঘটনার প্রতিবাদে আগামিকাল শুক্রবার প্রতিবাদ কর্মসূচি পালন করবে মহিলা তৃণমূল।সিইএসসির সামনে দুপুর তিনটেয় এই কর্মসূচি পালন করা হবে।উপস্থিত থাকবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা প্রমুখ।রাজ্য জুড়ে জেলায় জেলায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘‘মণিপুরে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে আমাদের নিন্দা জানানোর ভাষা নেই। সেই ঘটনার প্রতিবাদে আগামী এক মাসব্যাপী পশ্চিমবঙ্গ মহিলা তৃণমূল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। প্রতিবাদ কর্মসূচি শুরু হবে দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলের কর্মসূচি দিয়ে। এর পর ধাপে ধাপে মহিলা তৃণমূলের তরফে সাংগঠনিক ভাবে সব জেলায় প্রতিবাদ মিছিল করা হবে।’’

ইতিমধ্যে মহিলা তৃণমূলের তরফে সব জেলার মহিলা সভানেত্রীদের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। দলের তরফে বলা হয়েছে, সময় এবং সুযোগ বুঝে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা যেন এই কর্মসূচি নেন।

তিনি আরও বলেন,‘‘মণিপুরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সারা দেশ স্তম্ভিত। প্রায় তিন মাস হল মণিপুর অশান্ত রয়েছে, আগুন জ্বলছে। এমন ঘটনার পর দেশের প্রধানমন্ত্রী চুপ করেছিলেন। আমরা সেই ঘটনার বিরুদ্ধে দেশ জুড়ে সরব হয়েছি। লোকসভা এবং রাজ্যসভায় আমাদের সাংসদেরা সরব হয়েছেন। এ বার আমরা রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হব।’’

 

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...