Monday, June 8, 2026

স্পেনের পর্ব সেরে এবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী, দু’দিনের ঠাসা কর্মসূচি

Date:

Share post:

 


কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বাংলায় বিনিয়োগ টানতে স্পেনে(Spain) ৯ দিনের ঠাসা কর্মসূচি সেরে এবার দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে বার্সোলানো থেকে মরু শহর দুবাই(Dubai) পৌঁছলেন তিনি। দু’দিনের এই দুবাই সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর(Chief Minister)।

দুবাইয়ে দু’দিনের এই সফরে বৃহস্পতিবার দুবাইয়ের ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড ’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবে বাংলার প্রতিনিধি দল। যার নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ দুবাইয়ের শিল্প ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকে সরাসরি গোটা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সঙ্গে বাণিজ্য চলে। আবার ‘জেবেল আলি বন্দর’ দুবাইয়ের গভীর সমুদ্র বন্দর। রাজ্যের তাজপুরকে গভীর সমুদ্র বন্দর হিসেবে গড়ে তুলতে চাইছে নবান্ন। সেদিকে নজর রেখে দুবাইয়ের এই বন্দরের পরিকাঠামো খতিয়ে দেখবে বাংলার প্রতিনিধি দল। এবং সেই অভিজ্ঞতাকে বাংলায় কীভাবে কাজে লাগানো যায় তা পর্যালোচনা করা হবে।

এরপর শুক্রবার স্পেনের মতোই দুবাইতে হবে শিল্প সম্মেলন। সেখানে অন্যান্য শিল্পসংস্থাগুলির পাশাপাশি লু লু গ্রুপের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। লুলু রিটেল ব্যবসায় দুবাইয়ের সিংহভাগ ও আবুধাবি তো বটেই, বিশ্বের নানা প্রান্তে বড় বড় শপিং মল, হোটেল তৈরি করেছে। পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ইউনিট ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও ব্যাপক বিনিয়োগ করে। বাংলায় হোটেল-শপিং মল ছাড়াও বড় আকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পতালুক গড়তে প্রাথমিকভাবে আগ্রহী। এছাড়াও এই বাণিজ্য সম্মেলনে দুবাইতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন ও তাঁদের সঙ্গে নৈশভোজ করবেন মুখ্যমন্ত্রী। স্পেনের পর এবার দুবাইয়ের পুঁজিপতিদের বাংলায় লগ্নিতে আগ্রহী করে তোলাই লক্ষ্য মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধি দলের।

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...