Friday, April 3, 2026

বো.রখা-সহ সমস্ত মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা! সুইজারল্যান্ডের পার্লামেন্টে পাশ ‘বিতর্কিত’ বিল

Date:

Share post:

বোরখা (Burqa)-সহ সমস্ত মুখঢাকা পোশাকে এবার নিষেধাজ্ঞা জারি করল সুইজারল্যান্ড (Switzerland)। আর তা ঠিকমতো মানা না হলে জরিমানারও (Fine) নির্দেশ দেওয়া হয়েছে। আর সুইজারল্যান্ডের পার্লামেন্টের এমন ফতোয়ার বিরুদ্ধে ক্ষেপে লাল মুসলিম সংগঠনগুলি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বোরখা-সহ সমস্ত মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা জারি করে একটি বিল পাশ করেছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। তবে তার আগেই সংসদের উচ্চকক্ষে গ্রিন সিগন্যাল পেয়েছিল বিতর্কিত এই বিলটি। বুধবার তা আইনে পরিণত হয়। আর যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

তবে নতুন এই আইন অনুসারে এবার থেকে বোরখার পাশাপাশি সমস্ত মুখঢাকা পোশাক পরা আইনত নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। আর তা না মানা হলে দোষীদের ১ হাজার সুইস ফ্রাঙ্ক বা প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলারের জরিমানা দেওয়ার কথা জানানো হয়েছে। তবে বিতর্কিত বিল নিয়ে চরম আপত্তি দেখিয়েছে মধ্যপন্থী ও বাম দলগুলোর। তবে সুইজারল্যান্ডের দক্ষিণপন্থী দল ‘সুইস পিপলস পার্টি’র দাপটে পার্লামেন্টে বিলটি অনায়াসেই পাশ হয়ে যায়।

২০২১ সালে মুখঢাকা পোশাক নিষিদ্ধ করার প্রশ্নে সুইজারল্যান্ডে গণভোটাভুটি হয়। ভোটাভুটিতে নিষেধাজ্ঞার পক্ষেই মত দেন অধিকাংশ ভোটার। তবে গণভোটে দেখা যায় এই বিষয়ে ফারাক ছিল অত্যন্ত সামান্য। ইতিমধ্যেই এই ধরনের পোশাককে নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামের মতো ইউরোপের অনেক দেশেই। আসলে গত কয়েক বছর ধরে বাড়তে থাকা জঙ্গি হামলার কারণে এই ধরনের পোশাকের বিরুদ্ধে সরব হয়েছে অনেক দেশই। তাদের মধ্যে সুইজারল্যান্ডও ছিল। অবশেষে সেখানে নিষিদ্ধ হল বোরখা, হিজাবের মতো পোশাক।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...