Saturday, June 20, 2026

দলীয় কোন্দল চরমে, রাজস্থানে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় অনুপস্থিত বসুন্ধরা রাজে 

Date:

Share post:

রাজস্থান(Rajsthan) বিজেপিতে(BJP) গোষ্ঠীদ্বন্দ্ব এবার চরম আকার নিল। বিধানসভা নির্বাচনকে(Assembly Election) মাথায় রেখে রাজ্যে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছে বিজেপি। সেই যাত্রায় অনুপস্থিত থাকলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে(Basundhara Raje)। এই ঘটনায় স্বভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও গেরুয়া শিবিরের তরফে সাফাই দেওয়া হয়েছে ব্যক্তিগত কাজে দিল্লি যাওয়ার জন্য সংকল্প যাত্রায় উপস্থিত থাকেননি তিনি। যদিও এই অজুহাত ধোপে টিকছে না।

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজস্থানে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা এখন শেষ পর্বে। চলতি সপ্তাহে সংকল্প যাত্রা ছিল বসুন্ধরা রাজের নিজ কেন্দ্র ঝালাওয়ারে। যে সংসদীয় কেন্দ্রটি তিনি গত ৩৩ বছর ধরে সাংসদ এবং বিধায়ক হিসাবে প্রতিনিধিত্ব করেছেন। সেখানেই বিজেপির এই যাত্রায় বসুন্ধরার অনুপস্থিতি স্বভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। তবে এই যাত্রায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির পুত্র দুষ্যন্ত সিং-এর সাথে ঝালাওয়ারে ছিলেন। বৃহস্পতিবারও একই দৃশ্য আবার দেখা যায় কোটায়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোটার পরিবর্তন যাত্রায় ছিলেন, কিন্তু রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন সেখানে। বিজেপির তরফে অবশ্য সাফাই দেওয়া হয়েছে ব্যক্তিগত কাজে দিল্লি যাওয়ার জন্য সংকল্প যাত্রায় উপস্থিত থাকেননি।

যদিও রাজনৈতিক মহলের দাবি, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের পাশাপাশি রাজস্থানে আড়াআড়ি ভাগ হয়েছে বিজেপি। বসুন্ধরা ঘনিষ্ঠ বিজেপি নেতাদের রীতিমতো কোণঠাসা করে রাখার চেষ্টা চলছে মরুরাজ্যে। বর্তমান কংগ্রেস নেতা সচিন পাইলটকে প্রসঙ্গে শীর্ষ নেতৃত্বের অবস্থা নিয়ে দিল্লির সঙ্গে মতবিরোধ ছিল বসুন্ধরার। প্রাক্তন মুখ্যমন্ত্রী চান না সচিনকে বিজেপিতে নিক দল। তবে সচিন কংগ্রেসে থাকলেও এই ইস্যুতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে মনোমালিন্যের সূত্রপাত বসুন্ধরার। এরপর থেকেই রাজস্থানে কোণঠাসা করা হচ্ছে রাজেকে। সম্প্রতি দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বসুন্ধরা ঘনিষ্ঠ বিধায়ক কৈলাস মেঘওয়ালকে। যিনি কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ আনেন। এদিকে বসুন্ধরার অনুপস্থিতিতে সংকল্প যাত্রার শেষ পর্বে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনার অভাব যেভাবে সবার নজরে এসেছে তাতে এটা পরিষ্কার যে রাজস্থান বিজেপিতে সবকিছু ঠিকঠাক চলছে না।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...