Wednesday, March 25, 2026

দুবাইয়ে বাংলা-আরবি সংস্কৃতির সেতুবন্ধনে রবীন্দ্রনাথ

Date:

Share post:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

দুবাই: দুবাই শিল্প সম্মেলনের শেষে প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে ধরা পড়ল বাংলা আর দুবাইয়ের সাংস্কৃতিক মেলবন্ধনের ছবি। প্রবাসীদের ঘরে ফেরার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের আরবি অনুবাদ মঞ্চস্থ করেন গায়ক জয় চক্রবর্তী। কবিগুরুর সৃষ্টি ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ বাংলা এবং আরবি ভাষায় পরিবেশিত হয়। দর্শকাসনে মুখ্যমন্ত্রী গলাও মেলান। এরপর ‘আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও’-এর সঙ্গে তাল মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গাওয়া হয় দুই ভাষাতেই। গানের শেষে নিজে ডেকে গায়কের সঙ্গে কথা বলেন মমতা। নিজের সঙ্গীতপ্রীতির কথাও জানান।

প্রবাসীদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকের বাংলা অনেক বদলে গিয়েছে। তাই চাইব, যাঁরা প্রবাসে আছেন সেইসব বাঙালিরা বাংলায় ফিরুন। অনুষ্ঠানে এদিন দুই সংস্কৃতির মিলনে যেন সেতু বাঁধলেন বিশ্বকবি।

সংস্কৃতিমনস্ক মুখ্যমন্ত্রীকে যেমন বিভিন্ন সময়ে বাংলার শিল্পীদের মাঝে দেখা যায়, এদিন প্রবাসের অনুষ্ঠানেও তেমন করেই মঞ্চ মাতিয়ে দিলেন তিনি। বাংলার গান, দেশাত্মবোধক গান শোনা গেল তাঁর কণ্ঠে। মুখ্যমন্ত্রীকে এত ঘরোয়াভাবে পেয়ে আপ্লুত দুবাইয়ের বাঙালিরা। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন সুদীপ রায়। সেখানে রবি ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানে মাইক্রোফোন হাতে কণ্ঠ মেলান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মনিপুর ইস্যুতে রাজপথে প্র.তিবাদ তৃণমূল মহিলা কংগ্রেসের

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...