Wednesday, June 24, 2026

বাংলায় দিদি মানেই মুশকিল আসান: হর্ষ নেওটিয়া

Date:

Share post:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

দুবাই: শিল্প বান্ধব বাংলা দ্রুত এগিয়ে চলেছে অগ্রগতির পথে। দুবাই যদি কলকাতার হাতে হাত রেখে পথ চলে তবে তা দুজনের জন্যই লাভজনক হয়ে উঠবে। শুক্রবার দুবাইয়ে শিল্প সম্মেলনের উপস্থিত হয়ে এমনটাই জানালেন অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্তা হর্ষ নেওটিয়া। এমনকি যে কোনও সমস্যা সমাধানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি জানালেন, উনি আমাদের বড় দিদি। দিদির কাছে যখন ইচ্ছে যাওয়া যায় এবং তিনি দ্রুত যেকোনও সমস্যার সমাধান করেন।

এদিন দুবাইতে শিল্প সম্মেলনের মঞ্চে হর্ষ নেওটিয়া বলেন, শহরাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়ন কীভাবে করতে হয় তা বিশ্বকে দেখিয়ে দিয়েছে দুবাই। আমার সংস্থাও এই শিল্পের সঙ্গে যুক্ত। গত কয়েক বছরে কলকাতা তথা বাংলা এই ক্ষেত্রে দ্রুত অগ্রগতি করছে। কলকাতার অগ্রগতির খতিয়ান তুলে ধরে তিনি আরও বলেন, আপনারা সকলেই জানেন ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। আগামী কয়েক বছরে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। তবের দেশের মোট অগ্রগতির থেকেও কিছুটা দ্রুত এগোচ্ছে কলকাতা। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে নেওটিয়া আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে শুধু মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধান নন, তিনি আমাদের দিদি। দিদির কাছে যখন ইচ্ছে যাওয়া যায় এবং তিনি দ্রুত সমস্যার সমাধান করেন।

কলকাতা প্রসঙ্গে অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্তা আরও বলেন, কলকাতাকে বিশ্ব চেনে তার বিশাল প্রতিভা থেকে। কলকাতার মানুষ প্রচেষ্টা, দক্ষতা, শিল্পকলা, জ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে। লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যা অসম্ভব কার্যকরী। যেভাবে কলকাতা এগোচ্ছে তাতে এই শহর গ্লোবাল সিটিতে পরিণত হবে। কলকাতার সঙ্গে একত্রে পথ চললে তা দুবাই ও কলকাতা দুই শহরের জন্যই লাভজনক। বাংলায় কাজ করে আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। আপনাদের সকলকে আবেদন জানাচ্ছি আপনারা বাংলায় আসুন।

আরও পড়ুন- লোকসভায় বিজেপি সাংসদের ‘কু.কথা’! মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সা.সপেন্ডের দাবি তৃণমূলের  

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...