Saturday, June 20, 2026

পিএসজি-কে নিয়ে ফের মুখ খুললেন মেসি, প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন লিও

Date:

Share post:

পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক বারে বারেই উঠে এসেছে শিরোনামে। শেষমেশ পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নতুন অধ‍্যায় শুরু করেছেন এলএমটেন। আর নতুন ক্লাবে আসতেই প্রাক্তন ক্লাব নিয়ে মুখ খুললেন লিও। মেসির অভিযোগ, ২০২২ বিশ্বজয়ী হওয়ার পরেও তাঁর ফুটবল ক্লাবের তরফে তিনি কোনো স্বীকৃতি পাননি।

এই নিয়ে লিও বলেন,” আমি আর্জেন্তিনা দলের একমাত্র সদস্য যে তাঁর ক্লাব কোনও স্বীকৃতি পায়নি। কিন্তু ঠিক আছে। যদিও আমি যে দেশের ক্লাবে খেলছিলাম, সেই দেশকেই বিশ্বকাপ ফাইনালে পরাজিত করেছিলাম এবং তাদের আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকেছিলাম। আসলে আমার সঙ্গে কিলিয়ান এমবাপে এবং দলের অন্যান্য সদস্যদের সঙ্গে যথেষ্ট ভাল সম্পর্ক ছিল।”

পিএসজি ছেড়ে এখন মায়ামিতেই ফোকাসড মেসি। নতুন ক্লাবে এসে দলকে ট্রফিও দিয়েছেন লিও। শুধু খেলা নয়, এই মুহূর্তে মেসির নতুন রূপ নিয়ে চর্চা তুঙ্গে। গালের সব দাড়ি তিনি কেটে ফেলেছেন আর্জেন্তাইন সুপারস্টার। বদলে নিয়েছেন চুলের ছাঁট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর নতুন ভিডিও। যা তোলা হয়েছে ফ্লরিডায় মেসির নিজের নতুন বাড়িতে।

 

আরও পড়ুন:‘প্রস্তুতি নিয়ে মুখ খুলতে চাই না, মুখ খুললেই বিপদ’, বাংলাদেশকে হারিয়ে বললেন সুনীল

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...