Monday, June 15, 2026

রাজনৈতিক প্রতিহিং.সা থেকেই অভিষেককে হেন.স্থা প্রমাণিত, হাইকোর্টের রায়ের পরই সরব তৃণমূল

Date:

Share post:

ইডির হাতে কোনও প্রমাণ নেই। নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। শুক্রবার এই সংক্রান্ত মামলায় স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ইডির দায়ের করা ECIR-এর ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে একদিকে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। কারণ, অভিষেকের বিরুদ্ধে গ্রহণযোগ্য কোনও প্রমাণ দেখাতে পারেনি ইডি। আদালতের এমন রায়ের পরই তৃণমূলের দাবি,অভিষেককে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হেনস্তা করা হচ্ছিল, সেটা ফের একবার প্রমাণিত।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজনীতিতে বিরোধীরা শকুনের চোখ লাগিয়ে রেখেছে। তাই দু-একটি কথা বলে রাখা প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলেছেন যে তিনি বিন্দুমাত্র অপরাধ করেননি। কেউ তাঁর বিরুদ্ধে বিন্দুমাত্র কোনও প্রমাণ যদি দেখাতে পারে, তাহলে তিনি নিজে শাস্তি মাথা পেতে নেবেন। আজ আদালতের রায়ে অভিষেকের কথাগুলিই প্রতিধ্বনিত হয়েছে। বিজেপি এতদিন জোর করে কোনও প্রমাণ ছাড়া স্রেফ রাজনৈতিক ভাবে হেনস্তা করার জন্য অভিষেককে ফাঁসানোর চেষ্টা করেছে, সেটা প্রমাণিত।”

রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “হাইকোর্টের নির্দেশের পর এটা স্পষ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্তা করার জন্য বারবার টার্গেট করা হয়েছে। উদ্দেশ্য একটাই যে তাঁকে বদনাম করো, এবং রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দাও। আমরা ধিক্কার জানাই।”

তৃণমূলের আইটি সেলের চেয়ারপার্সন দেবাংশু ভট্টাচার্যর বক্তব্য, নিজেদের ECIR-এর ভিত্তিতে কোনও প্রমাণ দিতে পারেনি ইডি। হাইকোর্টের এমন রায়ের জন্য বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...