Saturday, June 20, 2026

অস্কারের দৌড়ে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ !

Date:

Share post:

চলতি বছরে অস্কারের (OSCAR) মঞ্চ মাতিয়েছে দক্ষিণী ছবি RRR। সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতে নেয় ‘ নাটু নাটু’। এবারও অ্য়াকাডেমির (Academy Awards)মঞ্চ কাঁপাতে তৈরি এক ঝাঁক ভারতীয় ছবি। এই মুহূর্তের অন্যতম সফল বাণিজ্যিক ছবি ‘ জওয়ান’ (Jawan)অস্কারের দৌড়ে নাম লেখায়নি। যদিও মনে করা হচ্ছিল যে পরিচালক অ্যাটলি (Atlee)ভীষণ ভাবে চাইছেন এই ছবিকে ইন্টারন্যাশানাল স্তরে পাঠাতে। কিন্তু শাহরুখ খান আগ্রহী নন বলেই খবর। তবে পিছিয়ে নেই অন্যান্য বলিউড সিনেমা (Bollywood Movie)। ২৫ বছরের কেরিয়ারে এই প্রথম করণ জোহরের (Karan Johar)কোনও ছবি অস্কারে দৌড়ে নাম লিখিয়েছে। আগেই জানা গেছিল সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)রয়েছে অস্কারের দৌড়ে। এবার সেখানেই জুড়ল মশালাদার রোম্যান্টিক হিন্দি ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র (Rocky aur Rani Ki Prem Kahani) নাম।

২০২৪ সালে অস্কারের জন্য ইতিমধ্য়েই তালিকা তৈরি করে ফেলেছে ফিল্ম ফেন্ডারেশন অফ ইন্ডিয়া (Film Federation of India)। অস্কার জয়ের লক্ষ্যে কোন ছবি ভারতের হয়ে লড়বে, তার জন্য প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে। ‘দ্য কেরালা স্টোরি’র সঙ্গে নন্দিতা দাস পরিচালিত ‘জুইগ্যাটো’, অনন্ত মহাদেবন পরিচালিত ‘দ্য স্টোরিটেলার’, আর বাল্কির ‘ঘুমর’ রয়েছে। এবার সেখানেই নাম জুড়ল করণ জোহরের সুপারহিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র। বক্স অফিসে এই ছবির ব্যবসা এমনিতেই বেশ ভাল হয়েছে। রণবীর- আলিয়া জুটির কেমিস্ট্রিতে মজেছে টিনসেল টাউন। স্টিরিওটাইপ ভাবনা থেকে বেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছিলেন পরিচালক । অ্য়াকাডেমির মঞ্চ জয় করতে সেটা কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...