Tuesday, June 23, 2026

স.নাতন ধর্ম নিয়ে মন্তব্য করে বিপাকে! স্ট্যালিন পুত্রকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত

Date:

Share post:

সনাতন ধর্ম (Sanatana Dharma) নিয়ে মন্তব্যের জের! এবার তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে (Udaynidhi Stalin) নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে শুধু উদয়নিধিই নন, পাশাপাশি তামিলনাড়ু সরকারের পাশাপাশি এ রাজা সহ আরও ১৪ জনকেও নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। কয়েকদিন আগে সনাতন ধর্ম নিয়ে স্ট্যালিন-পুত্রের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তোলে বিজেপি। তাঁর মন্তব্যের জন্য সুপ্রিম কোর্টে উদয়নিধির বিরুদ্ধেও দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা (PIL)। তবে উদয়নিধি ছাড়া বাকি যে ১৪ জনকে নোটিস ধরানো হয়েছে, তাদের মধ্যে তামিলনাড়ুর সরকার, তামিলনাড়ু পুলিশ এবং সিবিআই (CBI) রয়েছে বলে খবর। পাশাপাশি বিতর্কিত মন্তব্য নিয়ে তাঁদের মতামত জানতে চাওয়া হয়েছে।

সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়ে তাঁকে বলতে শোনা যায়, কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। আর এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই তীব্র আক্রমণের মুখ পড়েন স্ট্যালিনপুত্র। ঘটনায় স্ট্যালিনপুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারিও দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেন। তবে এমন হুমকিতেও নিজের অবস্থানে অনড় উদয়নিধি। তিনি সাফ জানান, যে পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলেন তিনি, প্রয়োজনে ফের একই কথা বলবেন।

ঘটনার সূত্রপাত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। এর আগে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী-পুত্রের মন্তব্যকে ঘৃণ্য ভাষণের মামলায় যুক্ত করার আবেদন জানান মামলাকারী। যদিও তার সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তামিলনাড়ুতে একটি অনুষ্ঠানে উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে সনাতন ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ ওঠে। তিনি সনাতন ধর্মকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে নির্মূলের ডাক দেন বলে দাবি। তবে এবার সেই মন্তব্যের জন্য উদয়নিধিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।

 

 

 

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...