Friday, April 3, 2026

বিশ্বকাপের আগে বুমরাহ-র প্রশংসায় এই ইংল‍্যান্ড ক্রিকেটার

Date:

Share post:

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা টুর্নামেন্ট। এই বছর আয়োজক ভারত। দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ার কারণে অনেকেই আসন্ন বিশ্বকাপে চ‍্যাম্পিয়ন হওয়ার জন‍্য এগিয়ে রাখছেন রোহিত শর্মাদের। তবে তার আগে যশপ্রীত বুমরাহ-এর প্রশংসায় মাতলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওকস। বুমরাহকে সমস্ত ফরম্যাট মিলিয়ে সেরা ফাস্ট বোলার বললেন ওকস। তাঁর দাবি, বুমরাহের বোলিং অ্যাকশন বাকি সবার থেকে আলাদা।

এই নিয়ে এদিন এক সাক্ষাৎকারে ওকস বলেন,”যশপ্রীত বুমরাহ আমার মনে হয়, সম্ভবত সব ফরম্যাটেই এক নম্বর বোলার। ও যা করে, সেটা দক্ষতার সঙ্গে করে। এবং ও সব সময়ে উত্তেজনায় ভরপুর থাকে এবং ও অনন্য, তাই না? ওঁর অ্যাকশন অন্যদের থেকে একেবারেই আলাদা এবং ও হাই পেসে বল করতে পারে। স্লোয়ার বল, ইয়র্কার অন ট্যাপ- সাদা বলের বোলার হিসাবে আপনার যা প্রয়োজন, সবটাই বুমরাহের মধ্যে রয়েছে।”

দীর্ঘদিন পর চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন বুমরাহ। এশিয়া কাপে দুরন্ত বোলিং করেন তিনি। ২০২৩ বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা হতে চলেছেন বুমরাহ। এবং ভারতের পেস বোলিং আক্রমণের নেতৃত্বও থাকবেন এই তারকা পেসারই। ভারতীয় পিচে তাঁর দক্ষতা তাঁকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:আসন্ন বিশ্বকাপের জন‍্য ১৫ জনের দল ঘোষণা পাকিস্তানের, চোটের কারণে ছিটকে গেলেন এই ক্রিকেটার

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...