Saturday, April 4, 2026

মহিলা কনস্টেবলকে আক্রমণ, অভিযুক্তকে এনকাউন্টারে মারল যোগীর পুলিশ

Date:

Share post:

ট্রেনের মধ্যে অশান্তি ও মহিলা পুলিশকর্মীকে মারধোরের ঘটনায় মূল অভিযুক্তকে এনকাউন্টারে(Encounter) মারল উত্তরপ্রদেশ পুলিশ(UP Police)। গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি অভিযুক্তের দুই সঙ্গীও। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ৩০ আগস্ট অযোধ্যা(Ayodhya) স্টেশনে সরযূ এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক মহিলা কনস্টেবলকে। ধারাল অস্ত্র তাঁর মুখ কোপানো হয়েছিল। সেই সঙ্গে মারধর করে ভেঙে দেওয়া হয় মাথার খুলিও। গুরুতর অবস্থায় ওই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও লখনউয়ের হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এই ঘটনা প্রকাশ্য আসতেই স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করে এলাহাবাদ হাই কোর্ট। তদন্ত চলাকালীন জানা যায়, ট্রেনের সিটে বসা নিয়ে মহিলা পুলিশকর্মীর সঙ্গে বচসায় জড়ায় অভিযুক্ত আনিস ও তার দুই সঙ্গী আজাদ খান ও বিশ্বম্ভর দয়াল। তার পরেই ওই কনস্টেবলকে আক্রমণ করে তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে অভিযুক্তদের খোঁজ পেয়ে শুক্রবার সকালে অভিযানে নামে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতারি এড়াতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে আনিস ও তার দুই সঙ্গী। বেশকিছুক্ষন গুলির লড়াই চলার পর পুলিশের গুলি লেগে গুরুতর আহত হন আনিস। পরে তাঁর মৃত্যু। আনিসের দুই সঙ্গী আজাদ খান ও বিশ্বম্ভর দয়ালও গুলিবিদ্ধ হয়েছে। তবে পরে তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী রতন শর্মাও আহত হয়েছেন এনকাউন্টার চলাকালীন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...