Saturday, April 4, 2026

দশ বছরেও মহিলা বিল বাস্তবায়িত হবে না: মোদি সরকারকে তোপ রাহুলের

Date:

Share post:

শুধুমাত্র ভোটের অঙ্কে মহিলা সংরক্ষণ বিল(Women Reservation Bill) এনেছে মোদি সরকার(Modi Govt)। সংসদে পাশ হলেও আগামী ১০ বছরেও বাস্তবায়িত হবে না এই বিল। ফলে অন্যান্য অনগ্রসর শ্রেণি তথা ওবিসি(OBC) মহিলাদের কোনও উপকার হবে না। এমনই অভিযোগ করে, মহিলা সংরক্ষণের মধ্যেই ওবিসি মহিলাদের সংরক্ষণ ও এই আইন এখনই বাস্তবায়িত করার দাবি জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। পাশাপাশি জানালেন, এই বিলের মাধ্যমে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। এর ঠিক পর শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদি নিজে ওবিসি। বিজেপি ওবিসিদের ক্ষমতায়ণের উপর অতীতেও বড় বড় কথা বলে। কিন্তু বাস্তব হল, ওবিসিদের আর্থ সামাজিক উন্নতি ও ক্ষমতায়ণের উদ্দেশে সরকার কিছু করেনি। রাহুলের বক্তব্য, ওবিসিদের আর্থ সামাজিক উন্নতি করতে গেলে আগে খুঁজে বের করতে হবে যে দেশে তাঁদের প্রকৃত জনসংখ্যা কত? সেই জন্য জাতিগত জন গণনার প্রয়োজন। তাই আমাদের দাবি, এর আগে যে জনগণনা হয়েছিল, তার ভিত্তিতে ওবিসিদের সংখ্যা কত ছিল তা প্রকাশ করা হোক। এবং নতুন করে জাতিগত জনগণনা শুরু হোক।

একইসঙ্গে রাহুল এদিনও বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারে ৯০ জন সচিব রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র ৩ জন হলেন ওবিসি। অর্থাৎ সরকার চালানোয় ওবিসিদের অংশীদারিত্ব মাত্র ৫ শতাংশ। সরকারের মোট বাজেটের মাত্র আড়াই শতাংশ বাস্তবায়ণের অধিকার শুধু ওবিসিদের রয়েছে। সরকার কি সত্যিই মনে করে যে দেশে ওবিসিদের সংখ্যা মাত্র ৫ শতাংশ? এরপরই রাহুল বলেন, দেশে জনগণনা কবে হবে স্থির নেই। সেই জনগণনা হলে তার ভিত্তিতে লোকসভার আসনের পুনর্বিন্যাস হবে। যা করতে আরও অন্তত তিন থেকে চার বছর সময় লাগবে। অর্থাৎ মোদির কথা শুনলে, আরও দশ বছরের আগে সংসদে মহিলা সংরক্ষণ চালু হবে না। এটা স্রেফ মানুষকে বোকা বানানো। মহিলাদের প্রকৃত ক্ষমতায়ণ চাইলে এই লোক ঠকানো বন্ধ হোক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...