Friday, April 3, 2026

অজিদের বিরুদ্ধে ম‍্যাচ জিতেই ব‍্যাটিং অনুশীলন শুরু অশ্বিনের

Date:

Share post:

শুক্রবার মোহালিতে তখন ভারত ম‍্যাচ জিতে নিয়েছে। অস্ট্রেলিয়াকে সবে তখন ৫ উইকেটে হারিয়েছে কে এল রাহুলের দল। আর তখনই দেখা গেল এক অনন্য দৃশ্য। ব্যাট হাতে অনুশীলনে নামলেন রবিচন্দ্রন অশ্বিন। হেলমেট, গ্লাভস, প্যাড পরে সোজা চলে যান নেটে। শুরু করে দেন অনুশীলন। দল জেতার পর এমন ঘটনা সচরাচর দেখা যায় না। কিন্তু সামনে একদিনের ক্রিকেটের মহাযুদ্ধ থাকলে এমন অনেক কিছুই দেখা যায়। জানা যাচ্ছে, প্রায় মাঝরাত পর্যন্ত নেটে ব্যাটিং করে গিয়েছেন অশ্বিন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজে অশ্বিনকে দলে ফেরানো হয়েছে। তিন ম্যাচের সিরিজে দেখে নেওয়া হবে অশ্বিনকে। কারণ অক্ষর প‍্যাটেলের চোট রয়েছে। বাঁহাতি এই স্পিনারকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। কিন্তু তিনি সুস্থ না হলে এক জন স্পিনার-অলরাউন্ডারকে প্রয়োজন ভারতের। সেই জায়গায় অশ্বিনকে ভাবা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার ম্যাচে ১০ ওভার বল করে ৪৭ রানের বিনিময় ১ উইকেট পান অশ্বিন। তাঁর বোলিং দক্ষতা নিয়ে প্রশ্নের কোনো জায়গা নেই। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও শক্তিশালী করতে চায় অশ্বিন। আর সেই কারণেই অস্ট্রেলিয়া ম‍্যাচের পরই ব‍্যাটিং অনুশীলন শুরু করে দেন অশ্বিন।

আরও পড়ুন:বিশ্বকাপের আগে নজির গড়ল ভারত, তিন ফর্ম‍্যাটেই শীর্ষে রোহিতরা

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...