Tuesday, June 23, 2026

সাংসারিক অশা.ন্তির কারণে পরিণীতির বিয়েতে নেই প্রিয়াঙ্কা!

Date:

Share post:

সেজে উঠেছে উদয়পুরের (Udaypur)লীলাবতী প্যালেস। রাজনীতি আর বিনোদনের মেলবন্ধনের সাক্ষী হবে মরু শহর। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বর এবং কনেপক্ষের আত্মীয়রা বিয়ে বাড়িতে পৌঁছে গেছেন বলে জানা যাচ্ছে। রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার বিয়ের (Raghav Chadda and Parineeti Chopra Wedding) অন্যতম আকর্ষণ প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) উপস্থিতি। গতকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত জানা গিয়েছিল মেয়ে মালতীকে নিয়ে উদয়পুরের দিকে রওনা দিচ্ছেন প্রিয়াঙ্কা। নিক (Nick Jonas) অবশ্য পেশাগত ব্যস্ততার কারণে শ্যালিকার বিয়েতে থাকতে পারছেন না। কিন্তু প্রাক্তন বিশ্ব সুন্দরীর পোস্টে হঠাৎ করেই বাড়ল জল্পনা। দূর থেকে বোনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। তাহলে কি তিনি এই বিয়েতে থাকছেন না?

শনিবার সকালে নিজের সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানেই দেখা যাচ্ছে নিকের কাকার খামারবাড়িতে মেয়ে মালতীকে নিয়ে সময় কাটাচ্ছেন। তার মানে এখনও তিনি এদেশে আসেননি। ছোট বোন পরিণীতির উদ্দেশে তিনি লেখেন, ‘‘আমি আশা করি, তুমি তোমার জীবনের এমন একটা দিনে খুব আনন্দে রয়েছ। তোমার গুরুত্বপূর্ণ দিনে অনেক ভালোবাসা রইল আমার ছোট্ট বোনু। ভালেবাসা নিয়ো।” এর আগে যখন রাঘব- পরিণীতির (Raghav Chadda and Parineeti Chopra) বাগদান হয় সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা, তাহলে বিয়েতে নয় কেন? অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর সাংসারিক অশান্তির কারণেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিকের দাদা জোয়ের বিবাহবিচ্ছেদের কারণেই জোনাস পরিবারে সমস্যা তৈরি হয়েছে। এই টালমাটাল পরিস্থিতিতে শ্বশুরবাড়ির পাশেই থাকতে চান প্রিয়াঙ্কা।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...