Tuesday, June 23, 2026

দক্ষিণেশ্বরে  সোনাঝুরির হাট ঘিরে উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

পৌষমেলা থেকে বিশ্বভারতী, সোনাঝুরির হাট থেকে খোয়াই। শান্তিনিকেতনের টানে বারবারই বোলপুর ছুটে যান অগুণতি মানুষ। শান্তিনিকেতনে উপচে পড়ে ভিড়। এবার যেন এক টুকরো শান্তিনিকেতনের দেখা মিলল উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরে।ডোমেস্টিক এরিয়ার মাঠ যেন হয়ে উঠল এক টুকরো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাটের আদলে দক্ষিণেশ্বরে বসল সোনাঝুরির হাট।সঙ্গে শুরু হয়েছে খাদ্য উৎসব।

যারা শান্তিনিকেতন যাননি। কিন্তু সেখানকার সৌন্দর্যের কথা শুনেছেন। কিন্তু, দেখেননি সোনাঝুরির হাট। তাদের জন্য এই অভিনব উদ্যোগ, বলছেন উদ্যোক্তারা। এবছর তাদের দূর্গাপুজোর ৭৫ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে এই আয়োজন।শান্তিনিকেতন থেকেই এসেছে প্রায় ২৫ টি স্টল৷ পাশাপাশি আছে জেলার বিখ্যাত মুখোশ। এছাড়াও এই হাটে মিলছে বিভিন্ন ধরনের ও বিভিন্ন স্বাদের পিঠে ও পুলি। এছাড়াও মিলছে বিখ্যাত দই, জয়নগরের মোয়া সহ অন্যান্য সামগ্রী। হাটের প্রথম দিন থেকেই ভাল সাড়া পড়েছে সোনাঝুরির হাটে।২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা।

সব মিলিয়ে পুজোর আগে দক্ষিণেশ্বরে এক টুকরো শান্তিনিকেতনের ছোঁওয়া, সোনাঝুরি হাটের স্পর্শ বাড়তি পাওনা এলাকার মানুষের।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...